Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে নিয়ে হতাশ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেননা, ইউক্রেন সংঘাত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রশাসন যে খসড়া শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে, তা এখনও জেলেনস্কি পড়ে দেখেননি।  

জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি এখনও প্রস্তাবটি পড়েননি—এটা বলতে গিয়ে আমি কিছুটা হতাশ বোধ করছি।’তিনি আরও জানান, জেলেনস্কির ঘনিষ্ঠরা যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাবকে পছন্দ করেছেন।

তবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, জেলেনস্কি আসলে ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতাটি মেনে নিতে রাজি কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি এও বলেন, জেলেনস্কি কেন প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচন করেননি তা কারো ব্যাখ্যা করা প্রয়োজন। 

এর আগে গত নভেম্বর মাসে ওয়াশিংটন ইউক্রেন সংকট সমাধানে ২৮ দফার একটি পরিকল্পনা প্রস্তাব করে। এই নথি কিয়েভ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তারা এর সংশোধন চান। এরপর ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এ বিষয়ে পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়।

 

পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াটি সংশোধন করা হয়েছে—যাতে মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে—এবং এতে কেবল কিছু অমীমাংসিত বিষয় বাকি আছে। পাশাপাশি তিনি জানান, দফা সংখ্যা কমিয়ে ২২ করা হয়েছে।

এরপর গত ২ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ব্যবসায়ী জ্যারেড কুশনারের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্যবিষয় ছিল ইউক্রেন সংকট সমাধান। প্রায় পাঁচ ঘণ্টা ধরে এই আলোচনা চলে। ক্রেমলিন সহযোগী ইউরি উশাকভের মতে, বৈঠকে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা সংক্রান্ত চারটি নথির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

গত শনিবার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তিন দিনের আলোচনা শেষ হয়। আলোচনার পর উইটকফ ও কুশনার ফোনে জেলেনস্কির সঙ্গে কথা বলেন। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের সঙ্গে আলোচনায় ভূখণ্ড সংক্রান্ত বিরোধ সমাধানে নতুন পথ খুঁজছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

1

ঢাকাসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

2

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

3

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

4

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি ও ডিএমডির বিরুদ্ধে দুর্নীতির

5

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

6

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ফাওয়াদ-মাহিরার ‘নীলোফর’

7

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা অর্জন ক

8

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

9

দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি

10

ডিটওয়াহর তাণ্ডবে শ্রীলঙ্কায় ১২৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

11

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

12

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

13

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

14

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

15

শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর সুপারিশ নিয়ে যা জানা গেল

16

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

17

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

18

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

19

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

20