ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর চারঘাট উপজেলায় ভোট দিয়েছেন শতবর্ষী এক নারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের শলুযা ডিগ্রী কলেজ ভোটকেন্দ্রে ছেলের কোলে চেপে ভোট দিতে আসেন শতবর্ষী বৃদ্ধা শুনাভান বেগম।
শাহাবুর বলেন, মাকে এনে ভোট দিতে পেরে ভালো লাগছে। মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পারলাম। শুনাভান বেগম বলেন, জীবনের শেষ সময়ে ভোট দিতে পেরে ভালোই লাগছে। আর কখনও ভোট দিতে পারব না মনে হয়। তাই ভোট দিতে আসছি।
মন্তব্য করুন