Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

ডেস্ক নিউজ : যারা বাংলাদেশকেই চায়নি, তারা বাংলাদেশের শাসনভার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা এই বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশের শাসনভার চায়… আমি বুঝি না। যারা ওই সময় পাকিস্তান চায় নাই, ১৯৪৭ সালে তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, ১৯৯৬ সাল এবং আরও কয়েকটা সময় এই দেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছে…ওরা আজকে লম্বা লম্বা কথা বলে।’

তিনি আরও বলেন, ‘আজকে ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা।’একটা শ্রেণি জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চায় অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, ‘ওই শ্রেণিটি ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীকে’ পুনর্বাসিত করতে চায়, যারা জাতিকে বিভক্ত করে দিয়ে দেশের সর্বনাশ করে দিয়েছে।বাংলাদেশের মানুষ ও বিএনপি কখনো এটা হতে দেবে না।’

ঢাকার এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘ওরা এতো লাফাচ্ছে কেন? তারা লাফাচ্ছে এই কারণে, তারা বুঝে নিছে যে, আওয়ামী লীগের ভোটগুলো আমরাই তো পাবো… এরকম একটা ধারণা হয়ে গেছে।’তাদের এই ধারণা সঠিক নয় দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের সবাই অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে বলে তিনি বিশ্বাস করেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

1

বিশ্ববাজারে যুক্ত হতে বাংলাদেশে আসছে পেপ্যাল: গভর্নর

2

রুপার ভরিতে কত বাড়ল

3

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

4

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

5

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস

6

অ-আরব দেশে নিজ নেতাদের ওপর হামলার শঙ্কা ফিলিস্তিনি গোষ্ঠীর

7

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

8

ঢাকার ২০ আসনে জয়ী হলেন যারা

9

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

10

পিছিয়ে ফুয়াদ, এগিয়ে জয়নুল আবেদীন

11

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

12

কঙ্গোয় রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!

13

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

14

তারেক রহমান যেকোনো আসন থেকে নির্বাচন করতে পারেন: রিজভী

15

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

16

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

17

জাতীয় নির্বাচনের তফশিল আগামী সপ্তাহে

18

অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছান

19

যে আসন থেকে লড়বেন মঈন খান

20