Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার

ডেস্ক নিউজ : রোববার (২৩ নভেম্বর) নগরীর ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন।

 
এ সময় তিনি কুড়িগ্রাম-গেলেফু করিডোরের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে এ করিডোরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে জি-টু-জি অংশীদারত্বে নির্মাণাধীন কুড়িগ্রাম স্পেশাল ইকোনমিক জোন ভুটানের আসন্ন বিশেষ প্রশাসনিক অঞ্চল ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’র সঙ্গে যুক্ত হয়ে এক নতুন আঞ্চলিক অর্থনৈতিক প্রবাহ তৈরি করবে। এর মাধ্যমে শিল্প-বাণিজ্যিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
বৈঠকে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কুড়িগ্রাম ইকোনমিক জোন বাস্তবায়নে বাংলাদেশের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, কুড়িগ্রাম ও গেলেফু আমাদের যৌথ অর্থনৈতিক ভবিষ্যতের পরিপূরক ইঞ্জিন হয়ে উঠতে পারে।
 
তিনি বলেন, বাংলাদেশের বৃহৎ বাজার, দক্ষ মানবসম্পদ ও বৈশ্বিক সংযোগের শক্তি আর ভুটানের টেকসই উন্নয়ন, উদ্ভাবনী দৃষ্টি ও মানবিক মূল্যবোধ-এই দুই শক্তির সমন্বয় সীমান্ত অতিক্রম করে নতুন প্রজন্মের অর্থনৈতিক সহযোগিতার মডেল গড়ে তুলবে।
 
বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থিক, শিল্প ও সেবা খাতে ভুটানি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগের কথা তুলে ধরে বলেন, এসব সম্ভাবনা যাচাই ও বিনিয়োগ সুযোগ অনুসন্ধানে শিগগিরই ভুটানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।
 
বৈঠকে বাংলাদেশের উন্নয়নবান্ধব বিনিয়োগ পরিবেশ বিনির্মাণে বিডার সাম্প্রতিক সংস্কার উদ্যোগগুলো তুলে ধরা হয়- যেমন কর কাঠামো উন্নয়ন, মূলধন প্রত্যাবর্তন প্রক্রিয়ার গতিশীলতা, কার্যকর বন্দর ব্যবস্থাপনা এবং ব্যবসাবান্ধব নীতিগত সমর্থন।
 

এ সময়ে দুই পক্ষই ঐতিহাসিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বন্ধন ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

1

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

2

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

3

স্বাধীনতা স্তম্ভের সংশোধনীসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

4

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

5

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

6

খনিজ সম্পদের নতুন ‘পাওয়ার হাউস’ হওয়ার পথে সৌদি

7

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

8

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি, মুখপাত্র হচ্ছেন আসিফ মাহম

9

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

10

যখন আসবেন তারেক রহমান

11

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

12

আজকের নামাজের সময়সূচি, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

13

‘ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরাইল’

14

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

15

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

16

মজলুম থেকে জালিম হইয়েন না: আসিফ মাহমুদ

17

টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের

18

দেশে সবুজ পোশাক কারখানা এখন ২৭০ টি

19

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

20