Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

ডেস্ক নিউজ : আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি এ নামাজে অংশ নিতে এসেছে শিশুরাও।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বায়তুল মোকাররম মসজিদে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবিহ নিয়ে এসেছেন।
 
অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান।
 
বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা এক যুবক বলেন, জাতীয় মসজিদে আজকেই সর্বপ্রথম নামাজ পড়তে এসেছি। এর আগে কখনো এখানে নামাজ পড়ার তৌফিক হয়নি।
 
মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে দেশের সর্ববৃহৎ এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমি চাই বাংলাদেশে ইসলামিক আইন চালু হোক। মানুষ আল্লাহর পথে ফিরে আসুক।
 
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি অন্যান্য মসজিদেও তারাবিহ নামাজ আদায়ে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক জায়গায় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।
 
এর আগে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

1

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলা

2

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

3

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

4

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

5

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

6

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

7

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

8

আলোচনা ফলপ্রসূ হয়েছে, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা মার্কিন রা

9

জেনে নিন শীতে কোন খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

10

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

11

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

12

মামদানির আক্রমণের জবাব দিলেন ট্রাম্প

13

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

14

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: মির্জা ফখরুল

15

আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আব্দুল্লাহ

16

কানাডায় উড্ডয়নের আগ মুহূর্তে মদ্যপ পাইলটকে নামিয়ে দেওয়া হলো

17

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

18

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

19

৫৯ বছরে মা হলেন তিনি

20