Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত্রী

ডেস্ক নিউজ : দুর্নীতিমুক্ত পরিবেশ-পরিস্থিতি তৈরি করা একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মন্ত্রিপরিষদের দুটি সভায় তারেক রহমানের বক্তব্য শোনার সুযোগ হয়েছে। তিনি বড় একজন পাহারাদার হিসেবে দেশের জন্য কাজ করবেন বলে আমার বিশ্বাস হয়েছে।
 
তিনি সততাকে বেশি মূল্যায়ন করবেন বা করছেন। প্রথমদিন থেকেই তিনি প্রত্যেকটি মন্ত্রণালয়-মন্ত্রী ও বিভাগের ব্যাপারে অ্যাকটিভ (সক্রিয়)। পানিসম্পদমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয় প্রভাবের কারণে কোনো সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে-এই সুযোগ থাকবে না।
 
তিনি বলেন, আমার ওপর ন্যস্ত দায়িত্ব, এটা একটা আমানত। এই কঠিন দায়িত্ব পালন করার জন্য আমি সজাগ এবং সতর্ক আছি। আমাদের দেশে দুর্নীতি চেয়ে গেছে। আমাদের এই দুর্নীতিমুক্ত একটা পরিবেশ-পরিস্থিতি তৈরি করা আরেকটি কঠিন চ্যালেঞ্জ।
 
বিরোধী দলকে উদ্দেশ্য করে এ্যানি বলেন, ভোট হওয়ার দিন থেকেই আমি যদি বলি ভোটটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ম্যানেজ ইলেকশন হয়েছে, এটা আমাদের আহত করে। এই বক্তব্যটি না দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা একটা দৃষ্টান্ত হতে পারে।
 
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ননী গোপাল ঘোষ, জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

1

অঘোষিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও ভারত

2

‘ফুটবল ছেড়ে’ এবার ক্রিকেটে হামজা চৌধুরী

3

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

4

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

5

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

6

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধা

7

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

8

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

9

ডায়াবেটিসে না খাওয়ার ভয় নয়, দরকার সঠিক খাদ্য ব্যবস্থাপনা

10

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

11

যানজট নিরসনে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

12

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

13

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

14

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

15

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

16

পিছিয়ে ফুয়াদ, এগিয়ে জয়নুল আবেদীন

17

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

18

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

19

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

20