Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ : দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য নিশ্চিত করেছে। ভরিতে ১ হাজার ৩৫২ টাকা দাম কমেছে। শুক্রবার (২১ নভেম্বর) থেকেই এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে শুক্রবার থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নিম্নরূপ হারে নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। বৃহস্পতিবার প্রতি ভরি বিক্রি হয় ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। নতুন দাম অনুসারে ভরিতে ১ হাজার ৩৫২ টাকা দাম কমেছে।

২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭১৩, ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৭১৩ এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩২ টাকা। 

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৬৫৯ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

1

শিল্প ও সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়

2

বিমানের অন্দরে ‘ঘনিষ্ঠ’ কারিনা-হৃতিক

3

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

4

২৩ বছরেই কৃতিকে বিয়ে দিতে চেয়েছিলেন মা গীতা শ্যানন

5

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থে

6

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

7

ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

8

‘যারা অনেক বড় মাপের মানুষ তাদের নিয়ে ট্রল হয়’

9

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম

10

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

11

আসছে হেলিকপ্টারের বিকল্প জাইরোকপ্টার, ইঞ্জিন বিকল হলেও হবে ন

12

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

13

‘সাজার ক্ষেত্রে নারী হিসাবে সহানুভূতি পাবেন না শেখ হাসিনা’

14

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা

15

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

16

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

17

পলাশকে চমকে দিলেন পাকিস্তানি উপস্থাপিকা, আলোচনায় ‘রোকেয়া’

18

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

19

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. মোশাররফ

20