Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব: যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৯ নভেম্বর) আনাদোলুর প্রতিবেদনে এ খবর জানানো হয়। ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্প, আজ অথবা কাল আমরা ঘোষণা করতে পারব যে, আমরা প্রকৃত বিনিয়োগের জন্য সেই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে নিয়ে যেতে পারব।’ 

বিন সালমান, যিনি এমবিএস নামেও পরিচিত, মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করার সময় সাংবাদিকদের বলেন। এই ঘোষণার পর ট্রাম্প বলেন, তার মানে এখন, আপনি আমাকে বলছেন যে ৬০০ বিলিয়ন ডলার হবে ১ ট্রিলিয়ন ডলার?

বিন সালমান উত্তর দেন, ‘অবশ্যই, কারণ আমরা যা স্বাক্ষর করছি সে অনুযায়ী তেমনটাই হওয়ার কথা।’
এরপর ট্রাম্প বিনিয়োগে সম্মত হওয়ার জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই কারণ আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন।’
 
যেহেতু তিনি আমার বন্ধু, তিনি এটিকে এক ট্রিলিয়ন ডলারে পরিণত করতে পারেন, কিন্তু আমাকেও কিছু করতে হবে। বলেন, মার্কিন প্রেসিডেন্ট।
 
যুবরাজ আরও বলেন, দুই দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চুম্বকসহ আরও অনেক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করবে, যা প্রচুর বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ, দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষরের পর এমবিএস এবং ট্রাম্পের মধ্যে বৈঠককে স্বাগত জানিয়েছেন।
 
এক্সে এক পোস্টে রাষ্ট্রদূত বলেন, ‘এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও আমেরিকানদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

1

হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি: পোপ লিও

2

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

3

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

4

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

5

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

6

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

7

ইরানে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

8

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার পক্ষে লড়ছে ১ হাজার ৪৩৬ আফ্রিকান সেনা

9

আজকের খেলার সূচি

10

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

11

খালিদ বিন ওয়ালিদের বায়োপিক নির্মাণ করবেন ‘গেম অব থ্রোনস’ পরি

12

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

13

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়া

14

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

15

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় বাংলাদেশ, বড় বাধা ভা

16

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

17

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায়

18

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

19

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সি

20