Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

আন্তর্জাতিক ডেস্ক : সপ্তাহ দুয়েক আগে যুক্তরাষ্ট্রের সম্প্রচার টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি জানিয়েছিল, মেক্সিকোতে যেকোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। গণমাধ্যমটি হোয়াইট হাউসের ভূ-অভিযানের প্রস্তুতির কথাও জানিয়েছিলেন। সোমবার (১৭ নভেম্বর) সেই দাবিতে সিলমোহর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা রয়টার্স এবং টিভি নেটওয়ার্ক এনবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সম্ভাব্য হামলার খসড়াও প্রস্তুত করে ফেলেছেন। ট্রাম্পের চাওয়া লাতিন অঞ্চলে মাদকের বিরুদ্ধে চলা ‘যুদ্ধে’ মেক্সিকোকেও রাখতে। তার এমন ঘোষণার পর ব্যাপক সমালোচনা হচ্ছে দুদেশে।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প প্রশ্ন রেখে বলেন, ‘মাদক বন্ধ করতে আমি কি মেক্সিকোতে হামলা চালাতে পারি?’ পরে নিজেই দেন উত্তর, ‘আমার মনে হয় চালাতেই পারি। মেক্সিকোর সঙ্গে কথা বলেছি। তারা জানে আমি কী চাই।’

ট্রাম্প এসময় বলেন, ‘আমরা মাদকে হাজারো মানুষের জীবন হারাচ্ছি। পানিপথ বন্ধ করেছি। কিন্তু আমরা প্রতিটি রুট জানি।’ সপ্তাহখানেক আগেও ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছিলেন, ‘সবগুলো মাদকের রুট জানি। প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা জানি। তাদের বাড়ির সামনের দরজা পর্যন্ত জানি। সবার সম্পর্কে সবকিছুই জানি।’

ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যে হামলা চালাবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু কবে, কখন এবং কিভাবে হামলা চালাবেন, তা জানা নেই। ট্রাম্পও খোলাসা করেননি কিছু। তবে এনবিসি জানিয়েছে, অভিযানে মেক্সিকোর মাদক ল্যাব ও কার্টেল সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলার ওপর জোর দেবে যুক্তরাষ্ট্র।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সম্ভাব্য হামলার ইস্যুতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তার দেশের ভূখণ্ডে এমন কোনও হামলার তিনি ‘কঠোর বিরোধিতা’ করবেন। 

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা-বিষয়ক সহযোগী অধ্যাপক জেফ গারম্যানি বলেছেন, মেক্সিকো সিটির এই আপত্তি হয়তো গুরুত্ব না-ও পেতে পারে। তবে আইনি কিছু বাধা সামনে আসতে পারে যুক্তরাষ্ট্রের সামনে।

গারম্যানি আল জাজিরাকে বলেন, মেক্সিকোতে মার্কিন হামলা বাস্তবে খুব বেশি ফল নাও দিতে পারে। কারণ হিসেবে তিনি জানান, মেক্সিকোর মাদক কার্টেলগুলো অত্যন্ত শক্তিশালী। মেক্সিকো সরকারও গত ২০ বছর ধরে ঘোষিত ‘মাদক-বিরোধী যুদ্ধে’–দীর্ঘ, রক্তক্ষয়ী সংঘাতে জড়িত।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদন

1

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

2

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

3

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

4

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

5

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

6

ডিমের কুসুমে রক্তের দাগ, খাওয়া কি নিরাপদ?

7

জহির রায়হান নিখোঁজের পর অভাবে গাছের পাতা খেয়েছি :

8

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

9

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

10

শান্তি পরিকল্পনা মেনে নিতে জেলেনস্কিকে আল্টিমেটাম ট্রাম্পের

11

সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়বেন

12

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

13

১ লাখেরও বেশি অভিবাসীকে ইইউ ছাড়ার নোটিশ

14

অগ্নি-ককটেল সন্ত্রাস কারা করে, জানালেন সোহেল তাজ

15

নতুন আইজিপি আলী হোসেন ফকির

16

যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় ‘বায়রন’র তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি

17

মা হচ্ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

18

দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

19

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

20