Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ শীর্ষ জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রুশ তদন্ত কমিটির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি

সোমবার (২২ ডিসেম্বর) ঘটনাটি রাশিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিহত জেনারেলের পরিচয় জানা যায়নি।

৭৪ বছর বয়সী তাতিয়ানা এএফপিকে বলেন, আমরা কখনোই এটা আশা করিনি। আমরা ভেবেছিলাম আমরা নিরাপদ। আর হঠাৎ করেই আমাদের পাশেই এমন কিছু ঘটে গেল।

৭০ বছর বয়সী গ্রিগরি বলেছেন, জানালাগুলো কেঁপে উঠেছিল। বুঝতেই পারছিলাম এটা একটা বিস্ফোরণ। আমাদের এটাকে একটু শান্তভাবে নিতে হবে। এটা যুদ্ধেরই মূল্য।

এএফপি জানায়, ঘটনাস্থলে থাকা তাদের সাংবাদিকরা একটি সাদা রঙের কিয়া এসইউভি গাড়িকে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। বিস্ফোরণে গাড়িটির দরজা ও পেছনের কাঁচ উড়ে গেছে। গাড়ির কাঠামো বেঁকে গেছে এবং আগুনে পুড়ে কালচে হয়ে আছে।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে। তদন্তকারীরা ধ্বংসাবশেষ ঘেঁটে আলামত সংগ্রহ করছেন। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই দিনে, রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন কৃষ্ণ সাগরের উপকূলের একটি গ্রামে দুটি জাহাজ, দুটি স্তম্ভে হামলা চালায়। এতে ওই জাহাজ ও স্তম্ভ গুড়িয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর মেলেনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

1

আটদিনে প্রবাসী আয় এলো ৯১৯৮ হাজার কোটি টাকা

2

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

3

সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরাইল

4

‘আমি ক্ষমাপ্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খাঁন

5

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

6

২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন ছুটি?

7

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

8

ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন হবে: তারেক রহমান

9

কেন্দ্রে উত্তাপ, তৃণমূলে নির্বাচনি হাওয়া

10

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

11

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

12

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

13

ছাত্রদল তাদের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে : সাদ্

14

দেড় দিন খেলেই ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

15

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

16

হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির তিন মামলার রায় ২৭ নভেম্বর

17

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

18

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

19

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

20