Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ক্রিকেটে আবারও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকির বিপরীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কি না—এমন এক প্রশ্নের জবাবে নাকভি দেশের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম টেনে আনেন। 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন যে ভারত বা আইসিসির কোনো হুমকিতেই তিনি কিংবা পাকিস্তান সরকার ভীত নয়। এ সময় সেনাপ্রধানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আর ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্পর্কে তো আপনারা জানেনই, তিনি কখনোই ভয় পান না।

ক্রিকেটীয় দ্বন্দ্বে সেনাপ্রধানের নাম ব্যবহারের এই ঘটনাটি ক্রীড়ামহলে বেশ বিস্ময় তৈরি করেছে। মূলত ২০২৫ সালে ভারতের সঙ্গে সীমান্ত উত্তজনা বা ‘অপারেশন সিন্দুর’-এর সময় আসিম মুনিরকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করা হয়েছিল। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে নিজেদের অবস্থান শক্ত বোঝাতে এবং জাতীয় সংহতির দোহাই দিতেই নাকভি এই সামরিক রেফারেন্স ব্যবহার করেছেন। তবে এর কয়েক ঘণ্টা পরেই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে এবং ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের মধ্যে আলোচনার পর পাকিস্তান সরকার শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সরকারিভাবে ঘোষণা করা হয়, ক্রিকেটের চেতনা রক্ষা এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধে পাকিস্তান জাতীয় দল আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে মাঠে নামবে। 

আইসিসির চাপের মুখে পাকিস্তানের এই ‘ইউ-টার্ন’ এবং এর আগে সেনাপ্রধানকে জড়িয়ে নাকভির করা মন্তব্য নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।

সূত্র: এনডিটিভি।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেরুজালেমে জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিলো ইসরাইল

1

জন্মদিনে ঝলমলে মিম

2

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত

3

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

4

ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

5

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান: হোয়াইট হাউ

6

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত

7

জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন!

8

পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত

9

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

10

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

11

রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর

12

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

13

শাবান মাসের নামকরণের ইতিহাস ও তাৎপর্য

14

মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় ঐকমত্যে এরদোয়ান ও সৌদি যুবর

15

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

16

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

17

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

18

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

19

নদীর উপর নির্মিত প্রকল্প পরিবেশগত ক্ষতি ডেকে আনছে : উপদেষ্টা

20