Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে পারে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিরআরটি ওয়ার্ল্ড।  

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইসরাইল ও আঞ্চলিক মধ্যস্থতাকারীদের জানিয়েছে, নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা আছে। 

চ্যানেল ১৩ বুধবার এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়,‘যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে, গাজা চুক্তির দ্বিতীয় ধাপ জানুয়ারির শুরুতেই কার্যকর হবে।’

সংবাদমাধ্যমটি আরও জানায়, গাজার নিরস্ত্রীকরণ ছাড়াই যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে এগিয়ে যান, সে বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা।

মিডল ইস্ট মনিটরের তথ্যমতে, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এবং ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় গত ৯ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস দুই ধাপের  যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও দ্বিতীয় ধাপে যেতে বিলম্বের কারণে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

1

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

2

বিএনপিকে ভোট দিলে জুলুম-অত্যাচার বাংলার মাটিতে থাকবে না- ডা:

3

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

4

জেন-জিদের সঙ্গে সংঘর্ষের পর নেপালে কারফিউ

5

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

6

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

7

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে

8

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

9

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

10

নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ

11

বিশ্বকাপে আমিরুলের হ্যাটট্রিক কোরিয়াকে রুখে দিলো বাংলাদেশ

12

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল ব

13

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

14

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

15

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

16

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

17

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

18

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

19

১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান

20