Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ফের উস্কে উঠেছে সংঘাত। রোববার (৭ ডিসেম্বর) কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত-এ গুলি বিনিময় হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এ সময় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন। এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি উভয় দেশকে আরও সংঘাত এড়াতে এবং আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। মহাসচিব উভয় পক্ষকে 'সংযম প্রদর্শন করারও অনুরোধ জানিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানিয়েছেন, গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তিচুক্তি রক্ষায় দু'পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন গুতেরেস।

তিনি বলেন, 'সাম্প্রতিক ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। সীমান্তে বিমান হামলা এবং ভারী অস্ত্র সরঞ্জাম মোতায়েনের খবর দেখেছি। উত্তেজনা কমাতে কুয়ালালামপুরে স্বাক্ষরিত চুক্তিতে ফেরার যথাসাধ্য চেষ্টা করতে হবে উভয় দেশকে। অঞ্চলটিতে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রচারে সব প্রচেষ্টাকে সমর্থনে প্রস্তুত আমরা।' ‍

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন॥

1

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

2

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

3

মুথুসামি-জানসেনে ভারতকে প্রোটিয়াদের কঠিন চ্যালেঞ্জ

4

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের উদ্যোগে আশুলিয়ায় ধানের শী

5

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

6

টানা ১৫ দিন এভারকেয়ারে বেগম জিয়া, উদ্বেগ উৎকণ্ঠায় সর্বসাধারণ

7

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

8

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

9

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

10

রমজানে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি

11

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

12

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

13

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

14

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

15

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

16

জামায়াতকে ইঙ্গিত করে যা বললেন বিএনপি মহাসচিব

17

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

18

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

19

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

20