Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

৯০ হাজার ভক্ত নিয়ে গান প্রকাশের পর অভিনয় ছাড়ার কারণ জানালেন বিজয়

বিনোদন ডেক্স : ‘জন নায়াগান’ হচ্ছে বিনোদনজগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখা দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা। মুক্তি পাচ্ছে আগামী বছরের ৯ জানুয়ারি। ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে শনিবার (২৭ ডিসেম্বর) ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে। সেখানে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল।

অনুষ্ঠানে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর মালয়েশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর একটি রয়েছে। মালয়েশিয়ায় অনেক তামিল সিনেমার শুটিং হয়েছে। আমার বন্ধু অজিত অভিনীত ‘বিলা’ ছবিটিও মালয়েশিয়ায় শুট করা হয়েছিল। আমার ‘কাভালান’ ও ‘কুরুবি’ ছবির শুটিংও এখানে হয়েছে। অভিনয়কে বিদায় জানালেন বিজয়

বছর খানেক আগে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন বিজয়। এরপর তামিলনাড়ু বিধানসভা নির্বাচন করার ঘোষণা দেন এ অভিনেতা। ইতোমধ্যে ‘জন নায়াগান’ এরপর অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিজয়। বিজয় বলেন, মানুষ আমার জন্য সিনেমা হলে এসে দাঁড়ান। সে কারণেই আগামী ৩০ থেকে ৩৩ বছর আমি তাদের জন্য দাঁড়াতে প্রস্তুত। বিজয়–ভক্তদের জন্যই আমি সিনেমা থেকে সরে যাচ্ছি।

অভিনয়ের শুরু থেকেই ভক্তদের পাশে পাওয়ার কথা উল্লেখ করে বিজয় বলেন, প্রথম দিন থেকেই আমি সব ধরনের সমালোচনার মুখোমুখি হয়েছি, এটা পুরোনো গল্প। কিন্তু আমার ভক্তরা শুরু থেকেই টানা ৩৩ বছর ধরে আমার পাশে থেকেছেন। আমি সিনেমায় এসেছিলাম একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, আর আপনারা আমাকে একটি প্রাসাদ উপহার দিয়েছেন। তাই যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য আমিও দাঁড়াব। ভক্তদের কৃতজ্ঞতার ঋণ শোধ করব।

তিনি বলেন, জীবনে সফল হতে সব সময় বন্ধুর প্রয়োজন না–ও হতে পারে, কিন্তু শক্তিশালী এক শত্রু দরকার। শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। ভক্তদের উদ্দেশে বিজয় বলেন, ছোট একটি সাহায্য বা ছোট একটি ভালো কাজ ভবিষ্যতে আপনাকে সাহায্য করবে। কাউকে কষ্ট দেবেন না, কাউকে আঘাত করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

1

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

2

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজা

3

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্প

4

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

5

পিছিয়ে পড়া আল নাসরকে জিতিয়ে রোনালদোর নতুন উদ্‌যাপন

6

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

7

‘বুম্বাদা আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছেন, গাইড করেছেন’

8

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

9

মেট্রোরেলের লাইনের ওপর ড্রোন, ৯ মিনিট বন্ধ ছিল চলাচল

10

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

11

১৫ নভেম্বর ২০২৫: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

12

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায়

13

পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে আরেকটি টুর্নামেন্ট আয়োজন করছে

14

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

15

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

16

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

17

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

18

৫৯ বছরে মা হলেন তিনি

19

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

20