Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মা হওয়ার পর শুটিংয়ে ফিরলেন কিয়ারা

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি চলতি বছর জুলাই মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। মা হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। অনুরাগীদের চমকে দিয়ে নয়, বরং নিজেই আগে থেকে ইঙ্গিত দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এরপরই প্রথম শুটিং ফ্লোরে ফিরলেন। কন্যা সায়ারাকে জন্ম দেওয়ার পর অভিনেত্রী সম্পূর্ণভাবে নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন। ক্লিনিক যাওয়া ছাড়া আর কোথাও দেখা যায়নি তাকে। তবে, এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের পুরোনো রূপে ফিরে এলেন কিয়ারা। অনুরাগীরা তাকে দেখার জন্য মুখিয়ে ছিলেন।

ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করে কিয়ারা লিখেছিলেন, ‘এরপরের ধাপ আরও বেশি তপ্ত হবে।’ তার এই পোস্টই কৌতূহল বাড়িয়েছিল ভক্তমহলে। অবশেষে দুপুরেই একেবারে চেনা অবতারে ধরা দিলেন অভিনেত্রী। মা হওয়ার পর কিয়ারা তার বাড়তি ওজন দ্রুত ঝরিয়ে ফেলেছেন।

ছিপছিপে চেহারায় কাঁধখোলা ডেনিম শার্ট এবং শর্টস পরে কিয়ারা এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একটি বিজ্ঞাপনী ভিডিয়োর শুটিং দিয়েই নিজের কাজে ফিরলেন তিনি। শুটিং সেটে সাংবাদিকদের মুখোমুখি হতেই হাসিমুখে কুশল বিনিময় করলেন কিয়ারা। পাশাপাশি মেয়ে সায়রার নানা কর্মকাণ্ডও ফাঁস করলেন তিনি। অভিনেত্রী জানান, ‘মেয়ে ভালো আছে।’ 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় পুতিনের প্রতিক্রিয়া কী?

1

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

2

‘ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরাইল’

3

ইরানে এখন এক কেজি মাংসের দাম এক কোটি রিয়াল

4

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

5

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

6

সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস

7

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

8

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

9

ইমরান খানের পক্ষে আওয়াজ তুলেছেন পাকিস্তানের কিংবদন্তিরা

10

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

11

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

12

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

13

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

14

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

15

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

16

গ্রিস উপকূলে নৌকা থেকে ১৭ মরদেহ উদ্ধার, হাসপাতালে ২

17

ইসরাইলি হামলায় নিহত ৩, তীব্র বন্যায় ভোগান্তিতে হাজারো ফিলিস

18

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

19

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

20