বিনোদন ডেস্ক : শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে তুমুল আলোচনা। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট; সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
প্রথমদিকে ‘কিং’ পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল, ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।

‘কিং’ এর প্রযোজনায় রয়েছে করছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল।
মন্তব্য করুন