Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

বিনোদন ডেস্ক : ধারাবাহিক শেষ হতেই যেন একটু নিজের জন্য সময় বের করে নিলেন নীল ভট্টাচার্য। ছোটপর্দার ব্যস্ত সূচি থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি এখন ছুটির মেজাজে। তবে এই অবকাশযাপন ঘিরেও কম জল্পনা নেই। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, বাংলা কাজ শেষ করেই কি তবে হিন্দি দুনিয়ায় পা রাখার প্রস্তুতি শুরু করলেন অভিনেতা?

সম্প্রতি মুম্বইয়ে গিয়েছিলেন নীল। নতুন কাজের প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, এই পেশায় জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুম্বই গেলে নতুন মানুষের সঙ্গে দেখা হয়, কাজের আলোচনা এগোয়। সেখান থেকে তিনি এখন পুণেতে, আর সেখান থেকেই উড়াল দেবেন তাইল্যান্ডে।
 
 
 
আর দু’দিন পরেই দোল। অথচ এই বিশেষ উৎসবেও স্ত্রী তৃণা সাহা পাশে থাকছেন না। নীল স্পষ্ট জানালেন, এটি তাঁর একক ভ্রমণ। তৃণার ধারাবাহিকের শুটিং চলছে, কাজের চাপও কম নয়। তাই দোলের সময় তিনি যাচ্ছেন তাইল্যান্ডে, যেখানে পূর্ণিমা উপলক্ষে বড় আকারে উৎসব পালিত হয়। কাছের মানুষকে ছাড়া বিশেষ দিন কাটানো খারাপ লাগে বলেও স্বীকার করেছেন তিনি, কিন্তু পেশাগত ব্যস্ততার কাছে ব্যক্তিগত মুহূর্ত অনেক সময়ই হার মানে।
 
উল্লেখ্য, নীল ও তৃণার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় চর্চার শেষ নেই। বিবাহবিচ্ছেদের জল্পনাও একাধিকবার শিরোনামে এসেছে। যদিও সেই সব প্রশ্ন এড়িয়ে গিয়েছেন দু’জনেই। কাজ আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই এবার দোল কাটবে দূরত্বে তবু নতুন পথের খোঁজে এগিয়ে চলেছেন নীল। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় দশক পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ

1

ফ্ল্যাটের সঙ্গে আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

2

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

3

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

4

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা হাইকোর্টের রুল

5

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কেন অভিনয় করতে ভয় পান ‘বুম্বাদা’

6

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

7

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথ

8

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

9

বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা: মুফতী রেজা

10

সাতক্ষীরার ৪ আসনে ভোট পড়েছে ৭৩ শতাংশ, চলছে গণনা

11

আমিরসহ জামায়াতের শীর্ষ নেতারা এগিয়ে

12

পুলিশ এখন আর ডাণ্ডা মারে না, গুলি করে না: সাখাওয়াত হোসেন

13

‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়’

14

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

15

ভারতের যেকোনো উসকানির জবাব দৃঢ়ভাবে দেবে পাকিস্তান: শাহবাজ শর

16

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

17

সৌ‌দি‌তে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি

18

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

19

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

20