Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাকিবের ব্যাটেও বদলাল না ভাগ্য, শিরোপা হাতছাড়া এমিরাটসের

স্পোর্টস ডেস্ক : মাত্র ২০ রানের মধ্যেই টপঅর্ডারের তিন ব্যাটার—আন্দ্রে ফ্লেচার, টম বেন্টন ও সঞ্জয় কৃষানমূর্তি—আউট হয়ে গেলে বড় বিপদে পড়ে এমআই এমিরাটস। চাপের মুহূর্তে চতুর্থ উইকেটে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। অভিজ্ঞতার ছাপ রেখে ইনিংসের হাল ধরেন বাংলাদেশের অলরাউন্ডার। মোহাম্মদ

ওয়াসিমকে সঙ্গে নিয়ে গড়েন গুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি। সাকিব নিজে খেলেন ৩৬ রানের দায়িত্বশীল ইনিংস। তবে সাকিবের বিদায়ের পরই আবার ছন্দ হারায় এমিরাটসের ইনিংস। একের পর এক উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে যায় কাইরন পোলার্ডের দল। শেষ পর্যন্ত ৪৬ রানের ব্যবধানে হার মানতে হয় আইএল টি টোয়েন্টির সাবেক চ্যাম্পিয়নদের।

দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি টোয়েন্টির ২০২৫–২৬ মৌসুমের ফাইনালে এমআই এমিরাটসের প্রতিপক্ষ ছিল ডেজার্ট ভাইপার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ করে ভাইপার্স।

টুর্নামেন্টের কোয়ালিফায়ার ‘এ’ ম্যাচেও ভাইপার্সের কাছেই হেরেছিল এমিরাটস। তবে শুক্রবার এলিমিনেটর ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সাকিবরা। শিরোপা নির্ধারণী ম্যাচে আবারও সেই পুরোনো প্রতিপক্ষের কাছেই হারতে হলো তাদের।

দলের ফল বিপরীতে গেলেও নকআউট পর্বে ব্যাট হাতে নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন সাকিব আল হাসান। এলিমিনেটরে করেন ৩৮ রান, আর ফাইনালে যোগ করেন ৩৬ রান। ব্যক্তিগতভাবে সফল হলেও দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো এমআই এমিরাটসের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাটরিনা-ঐশ্বরিয়ার সঙ্গে কী মিল রয়েছে ওয়ামিকার ?

1

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

2

'ভারত সমর্থিত' সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

3

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

4

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

5

বিশ্বকাপে এখনো অনিশ্চিত মেসি, যা বললেন স্কালোনি

6

গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি ‘সংকটাপন্ন’: জাতিসংঘ

7

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

8

প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত

9

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

10

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

11

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

12

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

13

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

14

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জবানবন্দি

15

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

16

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

17

কোহলির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বাবর

18

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

19

মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে পরামর্শ দিলেন জয়া

20