Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

বিনোদন ডেস্ক : রুনা খান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা নিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন তিনি।  এবার জামদানি শাড়ি পরে নতুন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। 

শাড়ি পড়া একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে। নিজের এ  সাজকে পূর্ণতা দিতে কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ। ছবিতে অভিনেত্রীর স্নিগ্ধতা আর মিষ্টি হাসি মুহূর্তেই ভক্তদের মন কেড়েছে।

ছবির ক্যাপশনে রুনা খান কবিতার উক্তি জুড়ে দিয়েছেন, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ 

অন্য একজন লিখেছেন, ‘অপূর্ব দেখাচ্ছে আপনাকে, যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি।’প্রসঙ্গত, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন রুনা খান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

1

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

2

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া ডেল্টা ফোর্স আসল

3

অভিবাসনবিরোধী অভিযানে ৫ বছরের শিশুকে আটক করল যুক্তরাষ্ট্র

4

যা রয়েছে রুমিন ফারহানার হলফনামায়

5

কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

6

দেশের ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার আরোগ্য কামনা ইশরাক

7

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

8

নিয়মিত বিটরুট খাবেন কেন, জানুন উপকারিতা

9

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

10

যুব এশিয়া কাপের ফাইনালসহ খেলার সূচি

11

৭ দিনের মধ্যে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দে

12

বাণিজ্য মেলার সপ্তম দিনে মানুষের উপচে পড়া ভিড়

13

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

14

আগের ফর্মে ফেরত আসলাম : মিষ্টি জান্নাত

15

‘বন্ধু দেশগুলোর’ মধ্যস্থতা পারে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

16

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

17

এটি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অনুভূতির চার উইকেট: জাম্পা

18

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

19

তরুণদের অংশীদার না করলে শিক্ষা সংস্কার সম্ভব নয়: সুজান ভাইজ

20