Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলেও দীর্ঘমেয়াদি কৌশলের কারণে পরিস্থিতি তুলনামূলকভাবে ভালোভাবে সামাল দিচ্ছে চীন—এমনটাই বলছেন বিশ্লেষকরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি হলেও দ্রুত সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

চীন বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ, এবং এর অর্ধেকের বেশি সমুদ্রপথে আসা অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। বিশ্লেষকদের মতে, জ্বালানি উৎস বৈচিত্র্যকরণ ও মজুত গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা চীনকে এই সংকটে এগিয়ে রেখেছে।

বিশ্লেষক ম্যাইউ ঝু বলেন, ভূরাজনৈতিক ঝুঁকির কথা মাথায় রেখে চীন আগেই বড় আকারে কৌশলগত তেল মজুত গড়ে তুলেছে। এর ফলে জাপান ও ফিলিপাইনের মতো অনেক এশীয় দেশের তুলনায় চীন ভালো অবস্থানে রয়েছে।

চীনের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগও বড় ভূমিকা রাখছে। বিশ্লেষক ল্যারু ম্যালভিটরা বলেন, বায়ু, সৌর ও পারমাণবিক শক্তির সম্প্রসারণের ফলে জ্বালানি আমদানির ওপর চাপ কমেছে।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এরই মধ্যে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন, যাতে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

২০২৫ সালের মে মাসে চীন প্রায় ৯৩ গিগাওয়াট সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে, যা প্রতি সেকেন্ডে প্রায় ১০০টি সোলার প্যানেল স্থাপনের সমান। একই সময়ে বায়ু বিদ্যুৎ স্থাপন হয়েছে ২৬ গিগাওয়াট, যা প্রায় ৫ হাজার ৩০০টি টারবাইনের সমতুল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

1

রমজানে বিভাজন দূর করুন, সাহায্য পৌঁছে দিন: জাতিসংঘ মহাসচিব

2

‘আমাদের গল্পে কোনো ভিলেন নেই’

3

উ. কোরিয়ার কাছে ক্ষমা চাইতে পারে দ. কোরিয়া

4

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

5

১২ কোটির গাড়ি কিনে আম্বানি-শাহরুখের তালিকায় বাদশা, অতঃপর...

6

জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি

7

ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশি মারজিয়ার তিন পদক

8

‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

9

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

10

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

11

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

12

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

13

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

14

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে দিল্লি

15

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল সোনার দাম

16

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

17

আজকের স্বর্ণের দাম

18

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

19

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

20