Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের যে কবিতা প্রিয় অড্রে হেপবার্নের

বিনোদন ডেস্ক : ১৯৯৩ সালের ২০ জানুয়ারি আজকের এ দিনে ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান অড্রে। সুইজারল্যান্ডের নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি।

অভিনেত্রীর শেষকৃত্যে ছুটে এসেছিলেন তার  প্রথম সিনেমার সহঅভিনেতা, বন্ধু গ্রেগরি পেক।  উইকিমিডিয়া কমন্স থেকে জানা যায়, প্রিয় ‘রাজকুমারী’র প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন গ্রেগরি আবৃত্তি করেছিলেন অড্রের প্রিয় রবীন্দ্রনাথের কবিতা ‘আনএন্ডিং লাভ’।কবিতাটি ছিল ‘অশেষ ভালবাসা’র ইংরেজি সংস্করণ।

১৯৯৭ সালের জানুয়ারীতে অড্রের মৃত্যুর পর টেলিভিশনে স্মৃতিচারণমূলক এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন পেক। সে সাক্ষাৎকারে পেক অড্রের প্রিয় কবিতার কিছু লাইন আবৃত্তি করেছিলেন। কবিতার লাইনগুলো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মানষী কাব্যগ্রন্থের।
 
বিশবকবি রবীন্দ্রনাথের মতো অড্রে হেপবার্নও মে মাসে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী কবিতার ভীষণ ভক্ত ছিলেন। নিজ দেশ ছাড়াও অন্য দেশের বিখ্যাত কবিতা পড়তে তিনি ভালোবাসতেন। তাই তার পছন্দের কবির তালিকায় ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
 
অড্রে একাধারে ইংরেজি, ডাচ, ফরাসি, স্প্যানিশ আর ইতালিয় ভাষায় পারদর্শী ছিলেন। যে কারণে বিভিন্ন দেশের বিখ্যাত কবি, সাহিত্যিকের বই বিশেষ করে রোমান্টিক লেখা পড়তে ভালোবাসতেন কিংবদন্তি এ নায়িকা।
 
পঞ্চাশের দশকে সিনেমা জগতে পা রাখেন অর্ডে। ‘রোমান হলিডে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতে অভিনয় করেই অস্কার পুরস্কার জেতেন এ তারকা।
 
সিনে জগতে সর্বকালের সুন্দরী নারী মনে করা হয় অড্রে হেপবার্নকে। তিনি তার রূপ, অভিনয় গুণ আর স্টাইল দক্ষতা দিয়ে বিশ্বকে অন্য এক নতুন ধারার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই নায়িকার সময়কালই হলিউডের স্বর্ণযুগ বলে মনে করেন অনেক সিনেবোদ্ধারা।
 
‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’ সিনেমায় অভিনয় করে অড্রে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন। তার চুল বাঁধার ধরন, পোশাক, হাঁটার ভঙ্গিমার রেশ নিজ গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বের অন্য দেশগুলোর সিনে দুনিয়ার ইন্ডাস্ট্রিতে। দেড় দশকেরও বেশি সময় পর্দায় টানা সাফল্য ধরে রেখেছিলেন তিনি।
 
বৃটিশ অভিনেত্রী ব্যক্তিজীবনে অনেকটা আবেগী ছিলেন। পরোপকার ও সেবামূলক কাজে প্রায়ই তাকে সামিল হতে দেখা যেত। শেষ জীবনে তাই সিনেমায় অভিনয় কমিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন ইউনিসিফের সেবামূলক কর্মকান্ডে।
 
মৃত্যুর প্রায় ৩০ বছর পেরিয়ে গেছে অড্রে হেপবার্নের। তবু আজও সিনেপ্রেমীদের হৃদয়ে রাজত্ব ধরে রেখেছেন এ নায়িকা। বিশ্বজুড়ে সাড়া জাগানো অর্ডে হেপবার্নের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রোমান হলিডে’, ‘ব্রেকফাস্ট অ্যাট টিফ্যানিস’, ‘সাবরিনা’, ‘লাভ ইন দ্য আফটারনুন’, ‘ওয়ার এন্ড পিস’, ‘দ্য নানস স্টোরি’, ‘টু ফর দ্যা রোড’, ‘মাই ফেয়ার লেডি’, ‘চারাডে’, ‘দ্য চিলড্রেন আওয়ার’, ‘দ্য আনফরগিভেন’, ‘গ্রিন ম্যানসন’, ‘ফানি ফেস’, ‘উই গো টু মন্টি কার্লো’ ইত্যাদি।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ব্যালিস্টিক থেকে রক্ষা পেতে বাংকারে লাখ লাখ ইসরায়েলি

1

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের :

2

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

3

এমএলএসের সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল ই

4

নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরাইলের প্রেসিডেন্টকে

5

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

6

ঢাবির রোববারের সব ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত

7

ফাইনালে সুপার ওভারে নাটকীয় হারের কারণ নিয়ে মুখ খুললেন আকবর

8

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

9

হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রু

10

সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

11

বিসিবি পরিচালক ইশতিয়াকের পদত্যাগ

12

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

13

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বাম জোট

14

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

15

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

16

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

17

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

18

রোজার নিয়ত— বিধান ও সময়

19

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

20