Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরীর লক্ষ্যে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “তারুণ্যের চোখে ডোমার” নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। এ উপলক্ষে আগামী শনিবার (৮ই নভেম্বর) ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুভব ফাউন্ডেশন। স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদোয়ানুল আমিন রিফাত। এ সময় উপ-নির্বাহী পরিচালক সাগর ইসলাম, সদস্য নওশিন প্রাপ্তি, শিক্ষার্থী মোসাব্বের হোসেন সালাফী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিহাব প্রধান বলেন, ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার কৃতি সন্তান যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন গুণিব্যক্তিগণকে মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান, আগামী শনিবার ৮ই নভেম্বর ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

1

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন

2

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

3

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

4

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ

5

ভূমিধসের সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণ এড়ানোর পরামর্শ

6

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

7

আবারও বাড়ল স্বর্ণের দাম

8

যুক্তরাজ্যে স্থায়ী হতে অপেক্ষা করতে হবে ২০ বছর

9

কোনো দলকে দিয়ে আমাদের ডাকবেন, সেটি সঠিক হচ্ছে না

10

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

11

লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের

12

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

13

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

14

মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

15

গুজব-বিভ্রান্তি ঠেকাতে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু

16

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামীকাল, সংগ্রহ করেছেন ২৭৮০ জন:

17

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

18

বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

19

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

20