Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড বিক্রির (রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে। এ নিলামে ৫০০ কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ২০২৫ সালের ৮ অক্টোবর ১০ দশমিক ৭০ শতাংশ (বিসিআর+ .১৯%) কুপন হারে ইস্যু করা ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড (আইএসআইএন নম্বর বিডি ০৯২৮১৩১০৩৮) রি-ইস্যু করা হবে।

 
এ বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৮ সালের ৮ অক্টোবর। এছাড়া ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও (নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য) প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে।
 
অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে বিড দাখিল করতে হবে। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

 
এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

1

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

2

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

3

মুশফিকের ৯৯তম ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

4

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

5

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

6

যুক্তরাষ্ট্রে এবার অভিবাসনবিরোধী অভিযানে ২ বছরের শিশু আটক

7

আরিয়ান বিয়ে করেছেন, কনে কে

8

ট্রাম্পের খোঁচার পর যে শর্তে নির্বাচনে রাজি জেলেনস্কি

9

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

10

বিশ্বব্যাংক আরও ১৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে

11

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

12

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

13

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

14

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

15

সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ককে প্রশংসনীয় করেছে

16

আমি হ্যাপিলি সিঙ্গেল, বিয়ে বিষয়টা নিয়ে ভয় পাই: শ্রীমা ভট্টাচ

17

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

18

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

19

মাঠের বাইরে রাজনীতি, কলম্বোয় এবার ক্রিকেটের ‘এল ক্যাশিকো’

20