Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সমর্থন জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সেইসঙ্গে তিনি রিয়াদকে ওই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন। 

তিনি বলেন, ‘তারা দেখিয়ে দিয়েছে যে তারা এই অঞ্চলের প্রধান সামরিক শক্তি, এবং চাপের মুহূর্তে তারা যুক্তরাষ্ট্রের পাশে শতভাগ ছিল।’মার্কিন অর্থমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এলো যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সরকারি সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন। 

এদিকে,  পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচা নিয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। 

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু–বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে।  

তথ্যসূত্র: আল আরাবিয়া 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

1

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

2

পোলিও মুক্ত বিশ্বের স্বপ্ন কতোদূর?

3

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

4

‘দ্য রাজা সাব’ শোতে প্রভাস ভক্তদের অগ্নিকাণ্ড!

5

টারানটিনোর সিক্যুয়েলে হাজির ব্র্যাড পিট

6

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

7

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত

8

২৮ দিনে প্রবাসী আয় ২৯৪ কোটি ডলার

9

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

10

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

11

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’ এমন প্রচারণায় যা বললেন মির্জ

12

কেমন হবে ঢাকা-দিল্লি সম্পর্কের পুনর্গঠন

13

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল

14

হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চাইল জাতিসংঘ

15

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

16

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ, ক্ষুব্ধ পিটিআই

17

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

18

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

19

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কি

20