Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক ডেস্ক  : সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বুজে থাকার ছবি নিয়ে যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ছবিটি দেখে মনে হচ্ছে, ট্রাম্প সম্ভবত অনুষ্ঠানের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হোয়াইট হাউস এ কথা অস্বীকার করেছে।

গত বৃহস্পতিবার জনপ্রিয় ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে অনুষ্ঠানের সময় এই দৃশ্য দেখা যায়। এ সময় তার পাশে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার (৯ নভেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ বন্ধ রয়েছে। কিছু ছবিতে দেখা গেছে, অনেক কষ্টে চোখটা খোলা রেখেছেন। কখনো ঘুম এড়াতে চোখ কচলাতেও দেখা গেছে।

এই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে এক্সসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক পোস্টে ছবি শেয়ার করে লেখা হয়, ডোজি ডন আবার ফিরেছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এই দৃশ্যকে অস্বীকার করেন। তিনি সিএনএনকে দেয়া এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমিয়ে পড়েননি। তিনি অনুষ্ঠানের পুরো সময়জুড়ে কথা বলেছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা মার্কিনিদের জন্য ঐতিহাসিক ওষুধের মূল্য হ্রাস ঘটাবে, যা অসংখ্য প্রাণ বাঁচাবে।

রজার্স আরো বলেন, প্রেসিডেন্ট নিয়মিত রাতদিন কাজ করছেন, দীর্ঘ সফর শেষে ঘরে ফিরেই কাজ শুরু করছেন, তাকে নিয়ে এমন বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মাসে তিনি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছেন। তবে এর কারণ উল্লেখ করা হয়নি।

সূত্র : সিএনএন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেও

1

যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু

2

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

3

প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি এএইচআরবি’র

4

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

5

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

6

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

7

পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব‍্যবস্থা তৈরির আহ

8

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

9

ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, অভিযোগ ব্রাজিলের প্

10

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

11

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

12

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

13

ইরানের ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন গোপন ও সামরিক বিকল্প

14

গার্দিওলার ১০০০তম ম্যাচ : লিভারপুল-সিটির দুইয়ে ওঠার সুযোগ

15

ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের

16

রমজানের পণ্য আমদানি: এলসি খোলা নিয়ে যে বার্তা দিলো বাংলাদেশ

17

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক টাস্কফোর্স অভিযান পরিচ

18

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

19

জলবায়ু সংকটে আঞ্চলিক সংযোগ জোরদারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

20