Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

মস্কোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী (কার্গো) বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ওই বিমানটিতে থাকা সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা।

খবর তাস নিউজের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি বিমান। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ সাত যাত্রী ছিলেন।

সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে। রাজধানী মস্কো থেকে ইভানোভোর দূরত্ব ২০০ কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে।

 ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই। আরও বলা হয়েছে, বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত হিসেবে কোষ্টারিকায় মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্

1

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের ম

2

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

3

স্বামীর পরকীয়া নিয়ে সরাসরি মুখ খুললেন গোবিন্দের স্ত্রী

4

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

5

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

6

গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কী বলছে রাশিয়া?

7

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

8

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

9

দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

10

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

11

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

12

শেষ সিনেমা নিয়ে চিঠিতে কি লিখেছিলেন জুবিন গার্গ?

13

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

14

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

15

গোল্ডেন গ্লোবের লালগালিচায় দ্যুতি ছড়ালেন প্রিয়াংকা-নিক

16

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

17

‘ভারত প্রথম’ নীতি থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র, ঝুঁকছে পাকিস্ত

18

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

19

পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নও

20