Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘুস নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের জেনারেল ম্যানেজার থাকাকালীন ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুস নেন বাই তিয়ানহুই। আদালত তাকে দোষী প্রমাণিত করে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সেটি কার্যকরও করেছে চীন সরকার। খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি’র।

২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে এই বিপুল অর্থ লুটে নেয় বাই। সিসিটিভি জানিয়েছে, চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট—রিভিউ শেষে ওই রায় বহাল রাখেন এবং জানান যে বাই-এর অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’।

চীনে দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড সাধারণত দুই বছরের স্থগিতাদেশসহ দেওয়া হয়। পরে আজীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। কিন্তু বাই-এর ক্ষেত্রে ২০২৪ সালের মে মাসে একটি আদালত যে রায় দেন। তাতে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন, তবে তা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্টের ভাষ্যে, ‘বাই বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছেন। তার অপরাধের পরিস্থিতি ছিল বিশেষভাবে গুরুতর।

এতে সামাজিক প্রভাব ছিল অত্যন্ত নিন্দনীয় এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বিশেষভাবে গুরুতর ক্ষতি হয়েছে।’সিসিটিভি জানায়, মঙ্গলবার সকালে তিয়ানজিনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ওই কোম্পানি হুয়ারংয়ের আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও দুর্নীতিবিরোধী তদন্তে ধরা পড়েছেন। তাদের ভাগ্যে কি আছে, তা নিয়ে চলছে জল্পনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

1

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

2

ফেব্রুয়ারির প্রথম ৪ দিনেই এলো ৫০ কোটি ডলার রেমিট্যান্স

3

অবস্থা ‌অপরিবর্তিত, এখনও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া

4

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

5

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

6

প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর অঙ্গীকার নুরের

7

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

8

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

9

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

10

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

11

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

12

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারি

13

পাকিস্তান ও আফগানিস্তানের তরুণ তারকাকে দলে টানল নোয়াখালী

14

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

15

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় কলম্বিয়া

16

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল: সিইসি

17

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

18

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

19

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

20