Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে চাঁদাবাজির হুমকির খবর প্রকাশ্যে আসার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল তাকে ও তার স্ত্রী দীপিকা পাডুকোনকে। নিরাপত্তা উদ্বেগের মধ্যেও দু’জনেই উপস্থিত ছিলেন এক বিশেষ অনুষ্ঠানে, যেখানে প্রধান বক্তা ছিলেন দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোন। খবর নিউজ ১৮-এর।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। হুমকির খবরের মধ্যেও বেশ শান্তই ছিলেন দীপিকা-রণবীর। দর্শকাসনে রণবীরের মা অঞ্জু ভাবনানির সঙ্গে বসে ছিলেন তারা। সম্প্রতি খবর ছড়ায়, রণবীর নাকি একাধিক ভয়েস নোটে অর্থ দাবির হুমকি পেয়েছেন। ঘটনার পর মুম্বাইয়ে তাদের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু বলিউড মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।
 
বাবার অনুষ্ঠানে দীপিকাকে দেখা যায় সাদা ঐতিহ্যবাহী সাজে, আর রণবীরকে দেখা যায় কালো স্যুটের সঙ্গে সাদা টি-শার্ট ও ব্লেজারে। সামাজিক মাধ্যমে মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়। প্রসঙ্গত, আগামীতে দীপিকাকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে।  ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া পরিচালক অ্যাটলির বড় বাজেটের এক ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন তিনি। অন্যদিকে, রণবীর সিংকে শেষ দেখা গেছে ‘ধুরন্ধর’ ছবিতে। এর সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা ২০২৬ সালের মার্চে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

1

একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে

2

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

3

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

4

মির্জা ফখরুল, আব্বাসসহ ক্রীড়াঙ্গনের যারা নির্বাচিত হলেন

5

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

6

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

7

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

8

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

9

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

10

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

11

আইসিসির আসল চেহারা উন্মোচন করল উইজডেন

12

শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদ

13

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

14

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

15

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

16

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

17

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

18

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

19

তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

20