Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সবার নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম এখন আলোচনার শীর্ষে। পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকে তিনি দেশজুড়ে উত্তেজনা তৈরি করেছেন।

এই তীব্র ভোট প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠান মিথিলা। তিনি অনুরোধ করেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। তার ভাষ্যে—বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে, আর তিনি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। এখন দেশের মানুষের একটি ‘মিরাকল’ অর্থাৎ ভোট খুব প্রয়োজন।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আরও একটি পোস্টে তিনি পুনরায় সবার কাছে ভোট চান। মিথিলা বলেন, ১৯ নভেম্বর পর্যন্ত যেন সবাই বাংলাদেশকে ভোট দিয়ে যান—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এর আগে এক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বারবার দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে, কারণ পেজেন্টে শক্তিধর দেশগুলো বিভিন্ন কৌশলে ভোট বাড়াচ্ছে। যদিও বাংলাদেশ ঐসব দেশের মতো পাওয়ারহাউজ নয়, তবুও আমাদের শক্তি হলো অসংখ্য মানুষ আর দেশপ্রেম। তাই তিনি ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত ভোট দিতে আহ্বান জানান।

এদিকে দেশের শোবিজ দুনিয়ার বহু তারকা মিথিলার পক্ষে প্রচারণায় নেমেছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরও অনেকে তাকে সমর্থন জানিয়ে ভোট চাইছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি প্রত্যাখ্যান করে যা জা

1

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

2

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

3

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

4

জি-২০ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের ৪টি প্রস্তাব নরেন্দ্র মো

5

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

6

সিলেট থেকে নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান

7

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের চাহিদা আকাশছোঁয়া, বাড়ছে দাম

8

নিট মুনাফা ছাড়া উৎসাহ বোনাস নয়: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দ

9

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

10

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

11

ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

12

ভিলা ম‍্যাচে বোতল ছোঁড়ায় চেলসির শাস্তি

13

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে শার্লিন চোপড়া

14

ট্রাম্পের মুখে শাহবাজ-আসিম মুনিরের প্রশংসা, বিশ্বমঞ্চে পাকিস

15

শহীদ ওসমান হাদিদের ঋণ শোধে যে প্রত্যয় তারেক রহমানের

16

দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নি

17

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্র

18

সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের ‘মারাত্মক স্বল্পচাপ’ থাকবে

19

যে কারণে ‘ডিম্বাণু’ সংরক্ষণের কথা ভাবছেন অভিনেত্রী

20