Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন জেফার-রাফসান!

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব প্রেম করছেন। যদিও কখনোই জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই। এবার জানা গেলে, অবশেষে বুধবার (১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শোবিজের চর্চিত এই জুটি। 

এ সম্পর্কে দুজনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিয়ের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। এদিন দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গণের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি জেফার। 

জেফার-রাফসানের বন্ধুত্বের সম্পর্ক অনেকদিনের। তবে বছরখানেক আগে এই উপস্থাপকের বিবাহবিচ্ছেদ হওয়ার পরই জেফারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ব্যাপক আলোচনায় আসে। তখন নিজেদের সম্পর্ক কেবলই বন্ধুত্বের বলে উল্লেখ করলেও অবশেষে সেই গুঞ্জনই সত্যি হওয়ার পথে! 

যদিও এই জুটি সামাজিক মাধ্যমে কম-বেশি সবসময়ই নেটিজেনদের আলোচনায় থাকতেন। অতীতেও তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে জেফার বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তারা যা ইচ্ছা বলুক।’ 

তবে এখনো বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন তারা। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

1

অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর

2

মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

3

দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

4

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

5

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

6

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

7

ভারি খাবারের পর মিষ্টি নাকি টকদই-কোনটি ভালো?

8

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

9

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

10

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারে

11

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

12

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

13

একের পর এক দুর্ঘটনা, বিয়ের সব পোস্ট মুছে ফেললেন স্মৃতি মান্ধ

14

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষ

15

শীতে উজ্জ্বল ত্বকের জন্য খেতে পারেন ৫ ফল

16

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

17

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

18

দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে?

19

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

20