Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার বড়পর্দায় অক্ষয়-রানি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজিতে এবার যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সেই সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো রানির সঙ্গে কাজ করতে চলেছেন। জল্পনা সত্যি হলে খিলাড়িখ্যাত অভিনেতার সঙ্গে এটিই রানি মুখার্জির প্রথম সিনেমা হতে চলেছে। নব্বইয়ের দশকের দুই তারকাকে প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে। সামাজিক মাধ্যমে এমন খবর নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়তেই ‘ওহ মাই গড-৩’ নিয়ে আশা বেড়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে নিঃসন্দেহে এই কাস্টিং অন্যতম বড় হতে চলেছে। অক্ষয় কুমার অভিনীত অন্যতম প্রশংসিত ফ্যাঞ্চাইজি ‘ওহ মাই গড’। তার সঙ্গে রানি যোগ দিলে তা আরও বড় হবে। তার উপস্থিতি সিনেমার গল্পে নতুনমাত্রা যোগ করবে।

একটি সূত্র জানায়, ইতোমধ্যে ‘ওহ মাই গড-৩’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে। জানা গেছে, পরিচালক অমিত রাই এমন এক গল্প নিয়ে আসছেন, যা আরও বড়, আরও সমসাময়িক ও আগের থেকেও বেশি করে মানুষের মনে গেঁথে যাবে। অক্ষয় ঠিক এমনই চেয়েছিলেন। 

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’। দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের পরেই যে ইচ্ছার কথা প্রকাশ করলেন রাশমিকা

1

গাজা আজ ক্ষুধার শহর

2

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

3

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

4

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

5

১২ আসনে এগিয়ে বিএনপি, ৩টিতে জামায়াত

6

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

7

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

8

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

9

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

10

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

11

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

12

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

13

একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান রেজাউল করিমের

14

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

15

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

16

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

17

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত

18

সেলিমকে দেখতে হাসপাতালে আমির, দুঃসময়ে সালমানের পাশে নেই শাহর

19

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

20