Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, যা বললেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

শুক্রবার স্বাভাবিকভাবেই অফিস-আদালত ও শিক্ষা-প্রতিষ্ঠান ছুটি থাকায় সবাই বাসা-বাড়িতেই অবস্থান করছিলেন। কিন্তু ছুটির দিন সকালে হঠাৎ করেই শক্তিশালী ভূমিকম্প আঘান হানলে আতঙ্ক বিরাজ করে সবার মনে। আকস্মিক এই ভূকম্পনে অনেকেই তাড়াহুড়ো করে বাইরে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

শক্তিশালী এ ভূমিকম্পের ঘটনায় দেশবাসী আতঙ্কিত। যার ছাপ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত পৌঁছেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অনেকেই ভূমিকম্পের ভয়াবহতা প্রকাশ করেছেন। কেউ কেউ নিজে নিরাপদ থাকার বিষয়টি জানাচ্ছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা।

শুক্রবার বেলা ১১টা ৪৬ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতা...! সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন।’

চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত না হলে আরও ৫–৬ সেকেন্ডে কী হতো! একদিন এমন এক জুমাবারে, এমন একটি ঝাঁকুনিতে সব ধ্বংস হয়ে যাবে। সূরা যিলযালে আল্লাহ সেই দৃশ্যের ভয়াবহতা বলে দিয়েছেন। যারা উঁচু দালান থেকে ভূমিকম্প অনুভব করেছেন, তারা ভালো টের পেয়েছেন। সেই দিন আসন্ন—অবশ্যই আসবে। ঠিক এমনই কোনো এক জুমাবারে। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘ভূমিকম্প! আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন।’ 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ তার অভিজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, আমি থাকি ১৪ তলা ভবনের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসেছিলাম, হঠাৎ তীব্র ঝাঁকুনি।  সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম, পাশের বিল্ডিং দোলনার মতো দুলছে। মানুষজন চিৎকার করছে; আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিল, পুরা ইমারত ভেঙে পড়বে। আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি। সবাই ভালো থাকুন।

অভিনেতা জামিল হোসেন লিখেছেন, ‘এত বড় ভূমিকম্প। আল্লাহ মাফ করো।’এছাড়া অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি সবাই নিরাপদে আছেন। আমি এর আগে কখনো এমন ভূমিকম্প অনুভব করিনি এবং এটি সত্যিই আমাকে নাড়িয়ে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং তার রহমতের ছায়ায় রাখুন।’এদিকে তারকাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তাদের প্রিয় তারকার পোস্টে সাড়া দিয়েছেন। তারাও নিজের নিরাপদে থাকার বিষয়টি জানিয়ে পছন্দের তারকাকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতা

1

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

2

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

3

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

4

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

5

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তর

6

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

7

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

8

টেস্টে কোহলির প্রত্যাবর্তন চান সাবেক ভারতীয় ক্রিকেটার

9

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

10

মানবসেবার এক মহৎ ইবাদত

11

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

12

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

13

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

14

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ, মানতে হ

15

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

16

লজ্জার বিশ্বরেকর্ড থেকে বাংলাদেশকে মুক্তি দিল ইংল্যান্ড

17

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

18

মদ্যপানে ইউরোপে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু!

19

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

20