Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

চবিতে বালিত হলো পোষ্য কোটা, কমেছে আসন সংখ্যা

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত ‘পোষ্য কোটা’ বাতিল করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএর মান কমানো হয়েছে। এ ছাড়া শতাধিক আসন থাকা বিভাগগুলোর আসন কমিয়ে ১০০টি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে রবিবার উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনা রেখে এই ছাড় দেওয়া হয়েছে। তবে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকছে। এছাড়া যেসব বিভাগে শতাধিক আসন ছিল, সেসব বিভাগ সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করা হয়েছে।

তিনি জানান, বৈঠকে ভর্তি পরীক্ষার সময় সূচির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জানুয়ারি ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে। আগামী ১ ডিসেম্বর অনলাইন আবেদনে আবেদন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত ।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩ জানুয়ারি ‘ঘ’ ইউনিট, ৯ জানুয়ারি ‘গ’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব ইউনিটগুলোর মধ্যে ‘ঘ-১’ ইউনিটের (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ) পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘খ-১’ ইউনিটের ৭ জানুয়ারি এবং ‘খ-২’ ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি। 

আবেদনের যোগ্যতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে এবার জিপিএর ন্যূনতম মান গত বছরের তুলনায় ০.২৫ পয়েন্ট কমানো হয়েছে। ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ ৭.৭৫ থাকতে হবে, তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে ৪.০০ পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে।

‘খ’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ৭.৫০ নির্ধারিত হয়েছে। ‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.৫০। ‘ঘ’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭.০০।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের সামনে ভারত, ইতিহাসের অপেক্ষায় দ.আফ্রিকা

1

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

2

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

3

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে: ইশরা

4

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

5

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, জরিমানা গুনলেন নবি

6

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

7

অভিনেত্রী শিরীনের প্রশংসায় পঞ্চমুখ জিতু

8

মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়

9

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলের সিদ্ধান্ত প্রত্যাহারের দা

10

২৯ ডিসেম্বর শুরু হচ্ছে নারী ফুটবল লিগ, থাকবে বিদেশিরাও

11

জুনিয়র বৃত্তির ফলাফলে দেশসেরা যে স্কুল

12

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

13

গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরের জায়গায় খাজা নাফেকে খেলানোর পরামর্

14

শর্ত পূরণের আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না গড়ার কথা দিয়েছে স

15

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুলকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন

16

স্বর্ণের দামে বড় পতন

17

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

18

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

19

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

20