Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকায় কেন্দ্রের নাম ও কোড নম্বরের পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রের অধীনে থাকা কলেজগুলোর নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি সংগ্রহ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় প্রশ্নপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় সব উপকরণ গ্রহণ করে পরীক্ষা পরিচালনা করবেন।  

পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি উত্তরপত্রগুলো নির্ধারিত নীতিমালা অনুসারে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে হবে। ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে।    

এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনও পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচিত কেন্দ্রগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন। আর স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে দায়িত্বে থাকবেন অধ্যক্ষ বা জ্যেষ্ঠ কোনো শিক্ষক। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ৮ জানুয়ারি ২০২৬

1

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

2

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি

3

জাতিসংঘ কি কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, নিয়মে যা

4

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

5

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

6

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলা, জাতিসংঘ মহাসচিবের

7

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

8

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

9

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

10

নারীরা নামাজের জন্য মসজিদে যেতে পারবে?

11

লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বি

12

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

13

যুক্তরাষ্ট্রে এবার অভিবাসনবিরোধী অভিযানে ২ বছরের শিশু আটক

14

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

15

বাড়িতে গোলাপজাম তৈরির সহজ রেসিপি

16

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

17

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

18

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

19

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

20