Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

ডেস্ক নিউজ : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার দুপুরের পর পর প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে হতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এবার পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ৯৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী নেয়। সে হিসাবে অনুপস্থিতির হার ১ দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫ জন। আর ৬৬টি বেসরকারি মেডিকেলে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬ জন। যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১। এর মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।

নির্ধারিত আসনের বিপরীতে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্র নেয়ার জন্য আবেদন করেছিলেন মোট এক লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

1

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

2

রোজায় ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

3

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

4

সিলেট পর্বে দলে অনুপস্থিত ইমরুল কায়েস

5

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

6

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

7

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

8

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

9

নামাজের ছদ্মবেশে মসজিদে এসে ২ মোটরসাইকেল চুরি করে নিয়ে গেল ৩

10

৩০০ কোটি আয়ের পথে ‘ধুরন্ধর’, ৬ দেশে নিষিদ্ধ

11

ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

12

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

13

ইরানের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত

14

সড়কে হেনস্তার শিকার অহনা

15

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

16

ইফতারে প্রশান্তি দেবে ‘শরবত-ই-মহব্বত’

17

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

18

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

19

সুখবর দিলেন সোনম কাপুর

20