Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে আওয়ামী-যুবলীগ পন্থীরা চাঁদার চাঁদার দাবি করেন। চাঁদা না পেয়ে মোছাঃ মৌসুমি আক্তার পুতুলের গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন। 

পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে জুয়েল রানার অভিযোগে জানা যায় যে, হামিদপুর ইউপির জব্বারপাড়া মৌজার জে.এল নং ১৪৭ দাগ নং ২০৬ সেচ সংযোগ নং পার্বতীপুর-১২২, গভীর নলকুপটি পরিচালকনার জন্য বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী কার্যালয় দিনাজপুর রিজিউন স্মারক নং-বিএমডিএ/নি:প্র:/দিনজ/প্রশাসন-৬২/সে.অপা.নি./২০১২-২০১৩/১৯২, ০১-০২-২০২৬খ্রি. তারিখে অপারেটর কাম রেকর্ড কিপার পদে গভীর নলকুপ পরিচালনার জন্য নিয়োগ প্রদান করেন। ২০২৪ সালে গভীর নলকুপটির ট্রান্সমিটার চোরেরা চুরি করে নিয়ে যাওয়ায় ২০২৫ সালে গভীল নলকুপটি বন্ধ থাকে।

২০২৬ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প নির্বাহী প্রকৌশলী দিনাজপুর রিজিউন এর অনুমতিক্রমে জুয়েল রানাকে গভীর নলকুপটি চালু করার জন্য নিয়োগ প্রদান করেন। নিয়োগ পাওয়ার পর জুয়েল রানা ১ লক্ষ ৮ হাজার টাকা পল্লী বিদ্যুৎ উন্নয়ন অফিসে জমা দিয়ে পুনরায় সংযোগ নিয়ে গভীর নলকুপটি চালু করেন। তার স্ত্রী মোছাঃ মৌসুমী আক্তার পুতুল এর নামে গভীর নলকুপটি পরিচালনার দায়িত্ব পান।

 এই দিকে জুয়েল রানা অভিযোগ করে বলেন, গভীল নলকুপটি চালু করার পর হামিদপুর জব্বারপাড়া গ্রামের আব্দুর রহমান এর পুত্র সোহেল রানা চক মহেশপুর গ্রামের মৃত নুর ইসলামের পুত্র মোঃ রবিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত সটক এর পুত্র মোঃ জাহিদুল ইসলাম, হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামের জিয়ারুল ইসলাম, মহেশপুর গ্রামের মোঃ রিপন গংরা দলবদ্ধ হয়ে জুয়েল রানার স্ত্রীর গভীর নলকুপটি দখল করে তালা লাগিয়ে দেন। তারা তাদের কাছে চাঁদার দাবি করেন।

উল্লেখ্য ব্যক্তিরা ইউনিয়ন আওয়ামী-যুবলীগের লোকজন। গত ২ সপ্তাহ ধরে গভীর নলকুপটি দখল করে রাখে। বিষয়টি মোছাঃ মৌসুমি আক্তার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পার্বতীপুরকে অবগত করেন। এ ব্যাপারে গভীল নলকুপের অপারেটর মোছাঃ মৌসুমি আক্তার জানান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ পেয়ে গভীর নলকুপটি পরিচালনা করা হচ্ছে। তারা চাঁদার দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা গভীর নলকুপের ঘরে তালা লাগিয়ে দেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

1

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

2

দেব-শুভশ্রীর বিয়ে হলে বোধহয় ভালোই হতো: রাজ

3

নতুন বছরে শুরু হতে পারে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ

4

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে দেশের মানুষকে সাহ

5

‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না- এগুলো মিথ্যা প্

6

সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরাইল

7

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

8

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

9

আঞ্চলিক সংকট নিরসনে এরদোয়ান ও মোহাম্মদ বিন সালমানের ফোনালাপ

10

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

11

২০২৫ সালের বিশ্বের সেরা শহর লন্ডন

12

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

13

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

14

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

15

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইস

16

মস্কোতে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

17

প্রবাসীরা বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

18

যেসব বিষয়ে আটকে আছে আসিফ-মাহফুজের রাজনৈতিক দলে যোগদান

19

খালেদা জিয়া এখন ফ্লাই করার মতো পরিস্থিতিতে নেই: মান্না

20