Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী বৃদ্ধি ও চেকপোষ্ট স্থাপন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী বৃদ্ধি লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে দুর্বৃত্ত কর্তৃক প্রকাশ্যে গুলি করায় একটি গুরুতর ঘটনা সংঘটিত হয়।

 

উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা বাংলাদেশের যে কোনো সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করতে পারে এবং একই সাথে ভারত হতে সন্ত্রাসী গ্রুপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে মর্মে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা যায়।

সীমান্ত এলাকায় এ ধরনের গমনাগমন প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ১০টি টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিশেষ টহল পরিচালনা এবং ফুলবাড়ী শহরস্থ ঢাকা মোড়, বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তল্লাশী করা হচ্ছে।

ফুলবড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন তল্লাশী ও যে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়নের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

1

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

2

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

3

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

4

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

5

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

6

অপরাধীরা ধরা পড়ছে না কেন, পুলিশের কাছে প্রশ্ন রিজভীর

7

নভেম্বরের ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ কোটি ডলার

8

বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?

9

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

10

মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

11

জাতি বর্তমানে কঠিন সময় পার করছে : ঢাবি ভিসি

12

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরা

13

জাপানে ভয়াবহ তুষারপাতে দুর্ঘটনার কবলে অর্ধ-শতাধিক গাড়ি, নিহত

14

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

15

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

16

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

17

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

18

তৃণাকে ছাড়াই থাইল্যান্ডে ‘সোলো ট্রিপ’ নীলের

19

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

20