Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে কফিন নিয়ে এসপি বাসভবন ঘেরাও

নওগাঁ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির হত্যার বিচার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে নওগাঁয় কফিন মিছিল করেছে ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে দুপুর দুইটার দিকে মুক্তির মোড় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি কফিন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহরের কেডির মোড় এলাকায় পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপি বিক্ষোভ করেন তারা। 

এ সময় তারা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসে তাদেরকে আশ্বস্ত করলে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়ে তার বাসভবনের সামনে থেকে চলে যান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, তানজিম বিন বারী, ফজলে রাব্বি, সাদনান সাকিব, জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখার আমির এডভোকেট আব্দুর রহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাকিব, এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ওসমান হাদি চলে গেছে কিন্তু এই বাংলাদেশে এখন লক্ষ্য ওসমান হাদি তৈরি হবে। ৫ আগস্টের পর আমরা অনেক সুশীলতা দেখিয়েছে নওগাঁর মাটিতে এখন থেকে আর কোনো সুশীলতা প্রশাসনকে দেখানো হবে না। আমাদের ভাইয়েরা গুলি খেয়ে রাস্তায় মরে আর এসপি এসি রুমের মধ্যে থেকে বলে আমরা কোন ব্যবস্থা নিতে পারব না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নওগাঁর সকল আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে এসপি আর এই বাসভবনে থাকতে পারবে না। তাকে আর এসপি অফিসের চেয়ারে বসতে দেওয়া হবে না। এসপি হয়তো বলবে আমি নতুন এসেছি, কিন্তু আমরা বলে দিতে চাই আপনার ওই চেয়ার নতুন না, আমার ভাইয়ের রক্ত নতুন না। কাজে কাজ করার সময় বুঝে শুনে করবেন। নয়তো পরিনতি ভালো হবে না। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আমরা ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ৩ দিনে ২৩ জন ফ্যাসিস্টের দোসরকে গ্রেপ্তার করা হয়েছে। সারা নওগাঁ জেলা ব্যাপি আমাদের অপারেশন ডেভিল হ্যান্ট পরিচালিত হচ্ছে। খুব দ্রুতই সকল ফ্যাসিস্টের দোসরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি হ্যাপিলি সিঙ্গেল, বিয়ে বিষয়টা নিয়ে ভয় পাই: শ্রীমা ভট্টাচ

1

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহস

2

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

3

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

4

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

5

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

6

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

7

নির্বাচন ৫ বছরের জন্য, কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্ট

8

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

9

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

10

লিটনের পর হৃদয়কেও নিল রংপুর

11

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

12

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

13

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

14

পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা

15

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

16

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন

17

ম্যাচ না খেলা ক্রিকেটারদের নিয়ে যা বললেন শান্ত

18

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

19

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

20