Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুরে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র জৈন্তাপুর উপজেলা কমিটির ২৫ সদস্য কমিটি ঘোষণা ও পরিচিতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর ২৫ইং (রোববার) সন্ধ্যায় নবগঠিত জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদের পরিচালনায় অস্থায়ী কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র কেন্দ্রীয় কমিটি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার হলো জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার যা প্রত্যেক মানুষের মর্যাদা ও সমতার ভিত্তিতে জীবন যাপন করার জন্য অত্যাবশ্যকীয়। এর মধ্যে রয়েছে জীবন ও স্বাধীনতার অধিকার, নির্যাতন থেকে মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা এবং কাজ ও শিক্ষার অধিকার।

বিশ্বব্যাপী মানবাধিকারের বিষয়টি এখন আরো প্রকটভাবে অনুভূত হচ্ছে, যখন আমরা দেখছি যে, মানুষের অধিকারসমূহ আঞ্চলিক যুদ্ধ, সংঘাত, হানাহানির কারণে বার বার লংঘিত হচ্ছে। প্রথমত একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধিনস্তদের অধিকার রক্ষা করবে। রাষ্ট্র এবং আর্ন্তজাতিক প্রতিষ্ঠানসমূহ মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করে থাকে। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র সিলেট জেলা কমিটির সভাপতি  তোফায়েল আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট’র ব্যবস্থাপনা সম্পাদক নূরউদ্দিন রাসেল, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক  হাসান আহমদ।

অন্যান্যদের উপস্থিত ছিলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’র জৈন্তাপুর উপজেলা কমিটির নবাগত সদস্যরা তারা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রব, অলিউর রহমান,মোঃ জহির উদ্দিন, মোমিন আহমদ নুরুল আমীন,আলা উদ্দিন আলাই, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদ, জামাল উদ্দিন, সুলতান আহমদ, শামসুল আলম, সহ সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নারী ও শিশু বিষয় সম্পাদিকা শায়লা আক্তার, অর্থ সম্পাদক মাশুক আহমদ,দপ্তর সম্পাদক ইলিয়াছ উদ্দীন, প্রচার ও প্রকশনা সম্পাদক রেজওয়ান করিম, নির্বাহী সদস্য- এখলাছ উদ্দিন, আজির উদ্দিন,আব্দুস শুকুর, মুজিবুর রহমান, বিলাল আহমদ প্রমুখ

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

1

বিয়ে করলেন পাকিস্তানি অভিনেতা উমর, পাত্রী কে

2

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

3

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

4

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

5

পুঁচকে যুক্তরাষ্ট্রের সামনে এলোমেলো বিশ্বচ্যাম্পিয়ন ভারত

6

জাল দলিল করে প্রতিপক্কের জমির ধান কাটার অভিযোগ

7

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

8

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

9

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

10

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

11

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

12

অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা

13

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

14

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

15

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

16

বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ

17

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

18

আক্রমণভাগের শক্তি বাড়াতে ঘানার উইঙ্গারকে দলে নিলো সিটি

19

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

20