Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপাচার্য

ডেস্ক নিউজ : সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হলেও তা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সব শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করছি। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি আমরা সম্মান জ্ঞাপন করছি। মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণে আমাদের যে উদ্যোগ, তা উত্তরোত্তর বৃদ্ধি পাক।

তিনি বলেন, বাংলা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু আমাদের স্বীকার করতে হবে, প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে পারিনি। চর্চা কেবল আনুষ্ঠানিক বিষয় নয়, এটি মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন।

উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা একটি চর্চার বিষয়। এটি বাস্তবায়ন করতে সরকারি পর্যায় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু একটি ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই।

রাষ্ট্রীয় এই আয়োজনের ব্যবস্থাপনা প্রসঙ্গে উপাচার্য বলেন, জাতির পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে থাকে এবং এ বছর অনুষ্ঠানটি তুলনামূলকভাবে নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল স্মরণে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলা ভাষাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতিই হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

ওএফএ/টিআই/এমএন 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ওয়েবসাইটে এখনো ঝুলছে হাসিনার ছবি

1

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

2

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

3

তিন বিভাগে বৃষ্টির আভাস

4

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

5

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

6

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ

7

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

8

এশিয়ান আরচ্যারিতে ক্যারিয়ার সেরা স্কোর বাংলাদেশের বন্যার

9

ইতালির আকাশে বিজয়-রাশমিকার নববর্ষ উদযাপন

10

মুড়িমাখায় জিলাপির মিশ্রণ, স্বাস্থ্যের জন্য কি ভালো?

11

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

12

ট্রাম্পকে নিজেদের দেশের জন্য খারাপ মনে করে জাপান-অস্ট্রেলিয়া

13

যিশুর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ নীলাঞ্জনার? ইঙ্গিতপূর্ণ পোস্ট

14

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে যা

15

যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্

16

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

17

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

18

১২ কর্মকর্তাকে বদলি করল ইসি

19

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

20