Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

পে স্কেল বাস্তবায়নে ‘জোটবদ্ধ’ সরকারি চাকরিজীবীরা, আসছে একগুচ্ছ কর্মসূচি

ডেস্ক নিউজ : চলতি বছরের ২৭ জুলাই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছিলেন, এই সরকারের মেয়াদেই কার্যকর হবে নতুন পে স্কেল। তবে সাম্প্রতিক এক মন্তব্যে তিনি জানান, আগামী নির্বাচিত সরকারই পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার এই বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির গণমাধ্যমে বলেন, ‘যেহেতু এই অন্তর্বর্তী সরকারই পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে-স্কেলও এই সরকারকেই দিতে হবে।’ তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমা দিতে হবে, না হলে কমিশনের ওপর চাপ বাড়ানো হবে। এর বাইরে বৃহত্তর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত ১৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ। সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন—১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং ১ জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনতে আলোচনা শুরু হয়েছে বলে গণমাধ্যমে জানান বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার। তিনি বলেন, ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ছয়টি সংগঠন, ১১–২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, কর্মচারী উন্নয়ন ফোরাম, দপ্তরি-কাম-প্রহরী সংগঠন, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, রেলওয়ে এমপ্লয়িজ লীগসহ ১২টি সংগঠন যৌথ আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। সরকারি গাড়িচালকদের কেন্দ্রীয় সংগঠনও আন্দোলনে একাত্মতা জানিয়েছে।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল কার্যকরের গেজেট না হলে কর্মবিরতির মতো কর্মসূচিতে যাবেন কর্মচারীরা, এমন ইঙ্গিত দিয়ে এই কর্মচারী নেতা গণমাধ্যমে বলেন, আমরা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করছি। আমাদের দেয়া সময়সীমার মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে দাবি আদায়ে যেকোনো কর্মসূচি দিয়ে পিছপা হবো না।

ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালেক বলেন, কর্মচারীরা যেকোনোভাবেই হোক ডিসেম্বরের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট দেখতে চান। ‘একটা আস্থার জায়গা প্রয়োজন,’ মন্তব্য করে তিনি বলেন, সরকার চাইলে ১ জানুয়ারি ২০২৬ থেকে বেতন কাঠামো কার্যকর করে আগামী অর্থবছরে এরিয়ার টাকা পরিশোধ করতে পারে। তবে নতুন পে স্কেল অবশ্যই দিতে হবে।

১১–২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান গণমাধ্যমে জানান, দাবি আদায়ে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে জেলা পর্যায়ে বিক্ষোভ, ঢাকায় মহাসমাবেশ, অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কর্মসূচি আসতে পারে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

1

আইএমডিবি-এর সেরা ২৫০ সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’

2

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

3

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

4

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান তারেক রহমানের

5

প্রধান উপদেষ্টাকে শ্রীলংকা প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তা

6

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

7

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

8

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

9

যেসব প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

10

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

11

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

12

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

13

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

14

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

15

তাসকিনের বিপক্ষে মোস্তাফিজের হাসি, দুজনের শিকার ৫ উইকেট

16

প্রথমবার জুটি বাঁধার সম্ভাবনা ভিকি-দীপিকার

17

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

18

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনাই আমাদের পথ দেখাবে : আবদুস সালাম

19

বাবাকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট, মুহূর্তে ভাইরাল

20