Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

ডেস্ক নিউজ : সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে  শ্রম অধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলে। 

সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, আগামী ২০ নভেম্বর আইএলওর সাধারণ সভায় আমরা এ বিষয়টি উপস্থাপন করব। শ্রমিকদের অধিকার রক্ষায় এবং দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশ যেন জোরালো ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই আমাদের উদ্যোগ অব্যাহত রয়েছে।

উপদেষ্টা বলেন, এর চেয়ে ভালো শ্রম আইন আপনারা আর পাবেন না, যা দীর্ঘদিনের দাবি ছিল। এবার শ্রম আইনে যে অগ্রগতি হয়েছে তা আপনারা গ্রহণ করুন। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। অনেক প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে, যার ফলে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার শ্রমিকদের পাওনা পরিশোধে মালিকদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে।

উপদেষ্টা আরও বলেন, শ্রম সম্পর্কের ভারসাম্য রক্ষায় মালিক, শ্রমিক ও নাগরিক সমাজ– সব পক্ষেরই দায়িত্ব রয়েছে। এনজিওগুলো শ্রমিক ও শ্রমিকনেতাদের প্রশিক্ষণ দিতে পারে। কারণ, প্রশিক্ষণ ছাড়া নেতৃত্ব দিলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

 

আলোচনায় অংশগ্রহণকারীরা আইএলও কনভেনশন (১৫৫, ১৮৭ ও ১৯০) অনুস্বাক্ষরের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং এর দ্রুত বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন– শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাব-এর চেয়ারপারসন এএইচএম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক, আইএলও-এর প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলে, প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

1

অ্যাশেজ শেষে ইংলিশদের সঙ্গে বিয়ার খেতে চান হেড

2

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

3

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

4

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

5

দুর্গাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

6

কে এই মার্টিন লুথার কিং?

7

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

8

শুভ-ঐশীর নূরের ঝলকে উঠে এলো রোম্যান্স

9

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

10

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

11

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী

12

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

13

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

14

গ্রীষ্মের আগেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

15

শপথের পরে সংসদীয় দলের বৈঠক ডেকেছে বিএনপি

16

বেতদিঘী ইউনিয়নে নিজ উদ্যেগে রাস্তা নির্মাণ॥

17

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

18

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দলের

19

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

20