Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত কোন জেলাগুলো

ডেস্ক নিউজ : ঢাকার আশুলিয়ার বাইপাইলে ভূকম্পন রেকর্ড করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে শক্তিশালী ভূমিকম্পের পর ২৪ ঘণ্টা না পেরোতেই এ কম্পন রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

আজকের ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটারশক বলে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে উচ্চঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন-১, মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন-২ এবং জোন-৩-এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন-১-এর আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত। সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চঝুঁকিপূর্ণ। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ জেলা, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চঝুঁকিপ্রবণ। তবে জোন-৩-এর এলাকা হিসাবে খুলনা, যশোর, বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন।

পরিসংখ্যানে দেখা যায়, ১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশে অন্তত ৫ দফা বেশ জোরালো ভূকম্পন অনূভূত হয়। এর প্রায় সবগুলোর উৎপত্তিস্থল ছিল সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকা। ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্তসংলগ্ন সিলেট, ময়মনসিংহ অঞ্চলকে উচ্চমাত্রার ঝুঁকিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়।

বাংলাদেশের চারপাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত করা আছে। এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি-১, যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত। এছাড়া প্লেট বাউন্ডারি-২ নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি-৩ সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে। এগুলোই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাট

1

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

2

পুলিশ তার হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে: ডিএমপি কমিশনা

3

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

4

গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল : গুম কমিশনের প্রতিবে

5

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

6

‘খুব শিগগিরই প্রভাব হারাতে যাচ্ছেন ইমরান খান’

7

২০০৩ সালের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক সমা

8

পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়নের নির্দেশ

9

বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

10

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

11

রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানা

12

নওগাঁয় জামায়াতের বিজয় শোভাযাত্রা

13

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

14

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

15

‘রোলমডেল’ স্টার্ককে দেখে যা শিখেছেন আফ্রিদি

16

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

17

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

18

মৃত্যুহীন দিনের পর ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ

19

আমি প্রফেশনালি ছোটবেলা থেকেই গান শিখেছি: তানিয়া বৃষ্টি

20