Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল সোনার দাম

স্পোর্টস ডেস্ক : সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে । এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি বেড়ে ২ লাখ ৫৮ হাজার টাকায় উঠেছে। গতকাল যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
 
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।
 
সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।
 
এদিকে বিশ্ব বাজারেও সোনার দাম   ঊর্ধ্বমুখি রয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় ১১টা ২৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১০৬ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৯৭৮ ডলার। এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
 
এদিকে গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে সোনার দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমডিবি-এর সেরা ২৫০ সিনেমার তালিকায় ‘ধুরন্ধর’

1

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান কমল না বাড়ল?

2

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

3

জয়পুরহাটে দু:স্থ শীতার্তদের মাঝ রেড ক্রিসেন্ট এর শীতবস্ত্র

4

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

5

রানির বেশে নজর কাড়লেন বুবলী

6

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

7

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে নিয়ে আসিফ মাহমুদের মন্তব্য

8

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

9

ওমানে হামলার‌ অভিযোগ অস্বীকার করল ইরান

10

এটি ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অনুভূতির চার উইকেট: জাম্পা

11

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ড

12

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

13

তবে কী ডি লিখটই কুফা?

14

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

15

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

16

জন্মহারে বড় ধস, অর্থনৈতিক সংকটের মুখে চীন!

17

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে

18

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনের হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

19

শেখ হাসিনার নাম কেন মাথায় ঘোরে, জানালেন স্নিগ্ধ

20