Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম

ডেস্ক নিউজ : এবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। এ নিয়ে চলতি মাসে দুই দফা দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।  এর আগে, এপ্রিলের শুরুতেই ৩৮৭ টাকা দাম বাড়ানো হয়। সব মিলিয়ে এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা।

বিইআরসি প্রতিমাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি। বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। 

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং সরবরাহে জটিলতার কারণে এই সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার ফলে পরিবহন ব্যয়, বিমা ও নিরাপত্তা খরচ বেড়েছে; যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে। এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ন্যাটোর ভূমিকা নিয়ে ট্রাম্পের মন্তব্যে কড়া প্রত

1

তাবলিগের খুরুজের জোড় ২ জানুয়ারি থেকে

2

আপনাদের টাকা দিয়েই আমরা বিয়ে করব: ঐন্দ্রিলা

3

নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে: মির্জা ফখরুল

4

দুধের সঙ্গে কোন খাবার শরীরের ক্ষতি করে?

5

সারা দেশে বৃষ্টির আভাস

6

ফ্লেমিংগোর আগমনে মুখর ইরানের উপকূল

7

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

8

সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বন্ধে সম্মত ইরান: ওমান

9

নিজেই নিজেকে ‘মেডেল অব অনার’ দেওয়ার কথা ভেবেছিলেন ট্রাম্প!

10

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

11

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

12

বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম: পূজা চেরি

13

আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু

14

জন্মদিনে ঝলমলে মিম

15

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্

16

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘প্রিন্স’ টিমের সাক্ষাৎ, খোঁজ নিলেন শাক

17

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

18

দশ বছর পূর্ণ করল দীপক মুকুটের সিনেমা ‘সানাম তেরি কসম’

19

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

20