Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

ডেস্ক নিউজ : একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬, যার উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার গারো পাহাড় এলাকা।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। নেত্রকোনার দুর্গাপুর ও গারো পাহাড় সীমান্ত এলাকায় ভূ-পৃষ্ঠের গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটি ‘মৃদু’ হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর দুদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলে এই কম্পনের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো সরকারের ঋণ ছাড়ালো ২১ লাখ কোটি টাকা

1

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

2

নতুন ঘোষণা দিলেন সামান্তা

3

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান

4

ভাঙলেন নীরবতা, অনুতপ্ত মার্কিন সুপারমডেল কেন্ডাল জেনার

5

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

6

ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রে ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

7

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

8

ইরানে হামলায় মার্কিন প্রস্তুতি শেষের দিকে

9

ইসরায়েল মধ্যপ্রাচ্যের প্রধান নিরাপত্তা হুমকি: ফিদান

10

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

11

আজকের স্বর্ণের দাম: ৪ নভেম্বর ২০২৫

12

বিশ্বকাপে ভারতে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা দেখছেন আমিনুল

13

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

14

ঝালকাঠিতে অবৈধ বালু ও মাটি উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

15

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

16

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় মামলা, আসামি গৃহকর্মী

17

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

18

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

19

বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান

20