Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

ডেস্ক নিউজ : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বড় ধরনের সমন্বয় করা হয়েছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন এই দাম আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সোমবার (২২ ডিসেম্বর) রাতে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—

  • ২১ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা
  • ১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২১ ডিসেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা ছিল সে সময় দেশের সর্বোচ্চ রেকর্ড। ওই দামে ২২ ডিসেম্বর থেকে স্বর্ণ বিক্রি হচ্ছিল।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬১ বার এবং কমেছে ২৭ বার। অপরদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা
  • ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৭২৪ টাকা
  • ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৮২ টাকা
  • সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ১১ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৮ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজিপি হিসেবে আজ বাহারুলের শেষ দিন?

1

কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...

2

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

3

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

4

আমির বিপিএলে সেরা পারফরম্যান্সই দেবেন, আশাবাদী ইবাদত হোসেন

5

ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণ

6

শ্রমিকদের পাওনা পরিশোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার : উপদেষ্টা

7

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

8

আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

9

সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা

10

বিপিএলের মাঝপথে সোহানকে সরিয়ে দিল রংপুর

11

যেসব ব্যক্তির জন্য রোজার বিধান শিথিল

12

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প

13

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

14

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

15

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

16

ডিমের কুসুমে রক্তের দাগ, খাওয়া কি নিরাপদ?

17

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

18

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

19

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

20