Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্বস্তির জয় পেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই।

একের পর এক বাজে পারফরমেন্সে এবার খুব একটা স্বস্তিতে ছিল না অলরেডরা। এর মধ্যে মোহামেদ সালাহ করে বসলেন কোচ নিয়ে বিস্ফোরক মন্তব্য। প্রতিপক্ষের মাঠে সালাহকে ছাড়াই মাঠে নামে লিভারপুল। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। তবে এক ফাউলেই পালটে যায় ম্যাচের ফলাফল।

৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে ফাউল করেন ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। পেনাল্টি থেকে ডমিনিক সোবোসলাইর গোলে জয়ের ভিত পায় লিভারপুল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে আর্নে স্লটের শিষ্যরা। এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে লিভারপুল। ইন্টার রয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। ৬ ম্যাচে তাদের পয়েন্টও ১২। তবে গোল ব্যবধানে এগিয়ে ইতালিয়ান ক্লাবটি।

এদিকে, রাতের আরেক ম্যাচে লিড নিয়েও আটালান্টার মাঠে পয়েন্ট খুইয়েছে চেলসি। ম্যাচের ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় দ্য ব্লুজ। ৫৫ মিনিটে স্কোরলাইন সমান করেন জিয়ানলুকা স্কামাকা। আর ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলায়েরের গোলে হার নিয়ে ফেরে চেলসি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

1

মির্জা ফখরুলের আসনে আসছেন তারেক রহমান

2

যখন আসবেন তারেক রহমান

3

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

4

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

5

মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

6

রাশিয়ার তেল কেনা বন্ধ নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়া জানা

7

৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

8

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

9

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

10

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

11

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ‘নির্বাচনি ক্যাম্প’ স্থাপন নিষিদ

12

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

13

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

14

আমির-অরিজিৎ গভীর রাতে কলেজে প্রবেশ করায় বিতর্ক

15

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

16

কৃষকদের কথা ভেবে আমরা পেঁয়াজ আমদানি করতে দিইনি : কৃষি উপদেষ্

17

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

18

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত?

19

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

20