Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশীদার’

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউস প্রকাশিথ নথিতে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কোয়াডের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তায় নয়াদিল্লির অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কূটনৈতিক গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে নথিতে বলা হয়েছে, ‘আমাদের ভারতের সাথে বাণিজ্যিক (এবং অন্যান্য) সম্পর্ক উন্নত করতে হবে।’নথিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে ‘বিশ্বের মোট জিডিপির প্রায় অর্ধেকের উৎস’ হিসেবে অভিহিত করা হয়েছে এবং আগামী শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে।
 
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ও অংশীদারদের সাথে (যাদের সম্মিলিত অর্থনীতির আকার ৬৫ ট্রিলিয়ন ডলার) কাজ করবে। অঞ্চলজুড়ে ‘শোষণমূলক অর্থনৈতিক আচরণ’ মোকাবিলায় এ সহযোগিতা জোরদার করার লক্ষ্যও তুলে ধরা হয়েছে নথিতে।  
 
এছাড়া নথিতে কোয়াডের মাধ্যমে চতুর্মুখী সহযোগিতার প্রতি মার্কিন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে।
 
‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ বজায় রাখার জন্য এবং গুরুত্বপূর্ণ সমুদ্র পথে নৌচলাচলের স্বাধীনতা সংরক্ষণের জন্য ওয়াশিংটন এই গ্রুপটিকে অপরিহার্য হিসেবে দেখছে।
 
তথ্যসূত্র: এনডিটিভি

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

1

বিশ্বকাপের আগমুহূর্তে নিপাহ আতঙ্কে কাঁপছে ভারত

2

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

3

যে আসন থেকে লড়বেন মঈন খান

4

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তার

5

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

6

নাশকতাকারীদের ঢাকা মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে

7

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

8

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব

9

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপ

10

বার্সার রেকর্ড ১৬ আর রিয়ালের ১৪তম স্প্যানিশ সুপার কাপের লড়াই

11

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

12

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

13

শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

14

আফগানিস্তানে ফের হামলা চালাতে পারে পাকিস্তান

15

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

16

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

17

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

18

ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে:

19

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

20