Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষ করে ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে এক বৈঠক চলাকালীন মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ‘ভারতকে এই দেশে চাল ডাম্প করার অনুমতি কেন দেওয়া হয়? তাদের শুল্ক দিতে হয়। তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে?’জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই। এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে।

এরপর ট্রাম্প বলেন, ‘ভারত এভাবে যুক্তরাষ্ট্রে চাল ডাম্প করতে পারে না।’প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দরাবাদে সড়কের নামকরণ করা নিয়েও আলোচনা তুঙ্গে। ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন যে তিনি অন্তত ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন।

 তার মধ্যে অন্যতম হলো ভারত-পাকিস্তান যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি। উল্লেখ্য, এরইমধ্যে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যদিও দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্কারোপের হুমকি দিলেন ট্রাম্প।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

1

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়

2

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্ত

3

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

4

জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেলেন সাকিব

5

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

6

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

7

বিপিএল খেলতে দেশে পা রেখেছেন যেসব বিদেশি ক্রিকেটার

8

মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

9

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

10

ইসরাইলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর

11

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

12

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

13

হাসিনার হয়ে কেন মামলা লড়তে চান না, কারণ জানালেন জেড আই খান

14

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

15

মেয়ে-স্ত্রীসহ সাবেক মেয়র আতিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

16

দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নি

17

‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়াচ্ছেন রণবীর সিং

18

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

19

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

20